যুক্তরাষ্ট্রে ভুয়া টিকার সনদ দিয়ে ১.৫ মিলিয়ন ডলার আত্মসাত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩১ পিএম, ৩১ জানুয়ারি ২০২২ সোমবার
ফাইল ছবি
মার্কিন যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ডের দুইজন নার্সের বিরুদ্ধে ভুয়া করোনা টিকার সনদ সরবরাহ করার অভিযোগ উঠেছে। এই টিকা সরবরাহ করে তারা দেড় মিলিয়ন ডলারেরও বেশি অর্থ আত্মসাত করেছেন বলে অভিযোগ। এই অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে।
তারা হলেন অ্যামিটিভিলের ওয়াইল্ড চাইল্ড পেডিয়াট্রিক হেলথকেয়ারের মালিক জুলি ডিভুওনো ও তার কর্মচারী মারিসা উরারো। শুক্রবার তাদের দুজনকে আদালতে হাজির করা হয়।
সাফোক কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি রেমন্ড টিয়ার্নি বলেন, ‘তারা দুজনে মিলে এ জালিয়াতি করেছেন। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ২২০ ডলার ও শিশুদের ক্ষেত্রে ৮৫ ডলারের বিনিময়ে তারা ভুয়া টিকা কার্ড দিয়েছেন।’
‘নার্স প্র্যাকটিশনার ডিভুওনো ও লাইসেন্সপ্রাপ্ত নার্স উরারো স্টেটের ইমিউনাইজেশন ডাটাবেসে ভুয়া তথ্য সরবরাহ করেছেন,’ যোগ করেন তিনি।
প্রসিকিউটররা জানান, ওই দুই নার্স একজন আন্ডারকভার গোয়েন্দাকে ভুয়া টিকা সনদ দিয়েছেন। অথচ ওই গোয়েন্দাকে তারা টিকাই দেননি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ডিভুওনোর বাড়িতে তল্লাশি চালানোর পর জানিয়েছেন যে, সেখানে নগদ প্রায় ৯ লাখ ডলার পাওয়া গেছে। এ ছাড়া, একটি খাতায় দেখা গেছে যে ২০২১ সালের নভেম্বর থেকে তারা দেড় মিলিয়ন ডলারেরও বেশি টাকা আয় করেছেন।
নার্স উরারোর আইনজীবী মাইকেল আলবার এ অভিযোগের পরিপ্রেক্ষিতে রায়ের জন্য তাড়াহুড়ো না করার জন্য আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘আমরা তদন্তের ত্রুটিগুলো উপস্থাপন করার জন্য প্রস্তুত। একটি অভিযোগ অবশ্যই চিকিৎসা ক্ষেত্রে মিস উরারোর ভারো কাজকে ছাপিয়ে যাবে না।’
সূত্র : এপি, ইয়াহু নিউজ, নিউইয়র্ক টাইমস
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান










