যুক্তরাষ্ট্রে ৩ হাজার ৪০০ ফ্লাইট বাতিল
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৪ পিএম, ২৯ জানুয়ারি ২০২২ শনিবার
ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় অঞ্চলে প্রচণ্ড তুষারপাত ও ঝড়ো বাতাস বইছে। এ কারণে শনিবার (২৯ জানুয়ারি) অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে যুক্তরাষ্ট্র।
দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত প্রচণ্ড ঠাণ্ডা বাতাসের কারণে তাপমাত্রা আরও কমতে পারে। এ ছাড়া নিউইয়র্কে তুষার সরানোর যন্ত্রপাতি প্রস্তুত রাখা হয়েছে।
মেয়র এরিক অ্যাডামস এক টুইটার পোস্টে লিখেছেন, উপকূলের পূর্ব অঞ্চলে প্রচণ্ড তুষারপাতের কারণে নিউইয়র্কেও তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। শহরের সড়কে এক ফুট পুরু তুষার জমতে পারে। নিউইয়র্ক ও নিউ জার্সির গভর্নররা নিজ নিজ এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন। বোস্টনে তুষারপাতজনিত জরুরি অবস্থা ঘোষণা করেছেন সেখানকার মেয়র মিশেল উ।
এমন অবস্থায় হাজারো ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। ফ্লাইট ট্রেকার ফ্লাইটঅ্যাওয়ার-এর তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে শনিবার পূর্বনির্ধারিত ৩ হাজার ৪০০টি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বাতিল করা হয়েছে। শুক্রবার বাতিল করা হয়েছিল ১ হাজার ৪০০-এর বেশি ফ্লাইট। নিউইয়র্কে লং আইল্যান্ড, নিউইয়র্ক সিটি ও হাডসন ভ্যালি এলাকায় প্রচণ্ড তুষারপাতের কারণে পুরু স্তরের বরফ জমেছে।
এসব এলাকার বাসিন্দাদের উদ্দেশ করে এক বিবৃতিতে নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল বলেন, আজ রাতে নিরাপদে বাড়ি ফিরুন। এরপর সপ্তাহ শেষ হওয়া পর্যন্ত বাড়িতে অবস্থান করুন। অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলুন।
সূত্র: এএফপি
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- ঈদ শেষে জমতে শুরু করেছে অফিসপাড়া
- নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ
- বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম