যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৩৪ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৮ রবিবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার ৪৮ তম বিজয় দিবস উপলক্ষ্যে সকল মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা জানিয়েছেন।অন্যান্য বছরের মত প্রধানমন্ত্রী ফুল, ফলমূল এবং মিষ্টান্ন রাজধানীর মোহাম্মদপুরস্থ গজনবী রোডে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে (মুক্তিযোদ্ধা টাওয়ার-১) পাঠান।
প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার এসএম খুরশীদ-উল-আলমের নেতৃত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) কর্মকর্তাবৃন্দ যুদ্ধাহত মুক্তিযেদ্ধাদের কাছে এগুলো পৌঁছে দেন।
মুক্তিযোদ্ধারা এ সময় প্রতিটি রাষ্ট্রীয় দিবস এবং উৎসবে যেমন- স্বাধীনতা দিবস, বিজয় দিবস, পবিত্র ঈদ এবং পহেলা বৈশাখ বাংলা নববর্ষের দিনে তাঁদের স্মরণ করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।
তাঁরা এ সময় মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের জন্য সরকারের বিভিন্ন পদক্ষেপ বিশেষ করে মোহাম্মদপুরে মুক্তিযোদ্ধা টাওয়ার-১ এর ১৩তলা বিশিষ্ট আবাসিক ও বাণিজ্যিক ভবনটি নির্মাণ করে দেয়ার জন্যও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মুক্তিযোদ্ধা এবং তাঁদের পরিবারের সদস্যরা শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেন। এই ভবনটিতে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং তাঁদের ৮০টি পরিবারের জন্য আবাসিক ফ্লাট ও দোকান রয়েছে।
জাতি আজ যথাযোগ্য মর্যাদায় ৪৮তম মহান বিজয় দিবস উদযাপন করছে। নয় মাসের সশস্র সংগ্রামের পর ১৯৭১ সালের এই দিনটিতে দখলদার পাকিস্তানী সেনাদের আত্মসমর্পণের মধ্যদিয়ে বাংলাদেশের বিজয় অর্জিত হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৩০ লাখ প্রাণের আত্মাহুতি আর ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদ্বয় ঘটে।
- পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আজও কোণঠাসা নারী
- নারীদের জন্য প্রকৃত সুযোগ সৃষ্টি করতে হবে: জাইমা রহমান
- আদালতে নির্যাতনের বর্ণনা দিল শিশুগৃহকর্মী মোহনা
- বিপ্লবী কল্পনা দত্তের প্রয়াণ দিবস আজ
- জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন
- সুদানে চলমান সংঘাতে এক মাসে ২০ শিশু নিহত
- আজ থেকে নির্বাচনের মাঠে থাকছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট
- ১২ ফেব্রুয়ারি নির্বাচন: চায়ের কাপে ভোটের উত্তাপ
- আজ রাজধানীর আকাশ মেঘলা থাকতে পারে
- সাবিনাদের সঙ্গে এ কেমন ধরনের আচরণ!
- আমি হুমকিতে টলার মানুষ না: রুমিন ফারহানা
- জাপানের জাতীয় নির্বাচন আজ, তাকাইচির ভবিষ্যত কি
- উত্তাল হয়ে উঠেছে সূর্য, ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়
- ২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু আজ
- জেনে নিন আজকে স্বর্ণের বাজার দর
- ছোট গল্প: ওরা ঝগড়া ভুলে বন্ধু হলো
- কাল থেকে হজের ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব
- সুদানে চলমান সংঘাতে এক মাসে ২০ শিশু নিহত
- বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ
- আজ ঢাকার তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই
- পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে
- আজ থেকে নির্বাচনের মাঠে থাকছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট
- গুলিবিদ্ধ শিশু হুজাইফা মৃত্যুর কাছে হেরে গেল
- দুই দিন বন্ধ থাকবে দেশের সব মার্কেট ও শপিংমল
- ১২ ফেব্রুয়ারি নির্বাচন: চায়ের কাপে ভোটের উত্তাপ
- বিশ্বে দ্বিতীয় দূষিত শহর ঢাকা, শীর্ষে কায়রো
- শাহবাগ-ইন্টারকন্টিনেন্টালে পুলিশের বাড়তি নিরাপত্তা
- আমি হুমকিতে টলার মানুষ না: রুমিন ফারহানা
- মা-বোনেরা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন, নিরাপত্তা আমরা দিবো: ফখরুল
- উত্তাল হয়ে উঠেছে সূর্য, ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়











