যুদ্ধের প্রথম দিনে ইউক্রেনে নিহত ১৩৭
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৬ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০২২ শুক্রবার
ফাইল ছবি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি জানিয়েছেন, তার দেশে রুশ হামলার প্রথম দিনে ১৩৭ নাগরিক প্রাণ হারিয়েছেন।
বৃহস্পতিবার রাতে এক ভিডিও বার্তায় তিনি অভিযোগ করে বলেন, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন একা লড়াই করে যাচ্ছে।
ভিডিও বার্তায় প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, আজ আমরা আমাদের ১৩৭ জন নায়কদের, আমাদের নাগরিক, সামরিক ও বেসামরিক ব্যক্তিকে হারিয়েছি।
তিনি জানান, প্রথম দিনের রুশ হামলায় আহত হয়েছেন আরও ৩১৬ জন ইউক্রেনের নাগরিক।
মিত্রদের ব্যাপারে অভিযোগ করে জেলেনস্কি বলেন, ‘আমাদের দেশকে রক্ষার জন্য আমরা একা লড়াই করছি। আমাদের সঙ্গে মিলে কে যুদ্ধ করতে প্রস্তুত? আমি কাউকে দেখি না।’
প্রথম দিনে ইউক্রেনে কমপক্ষে ১২ জন রুশ সেনার মৃত্যুর খবর জানিয়েছে রাশিয়া। হামলার প্রথম দিনটিকে সফল বলে মনে করছে মস্কো।
এদিকে, জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, রুশ হামলার পর ইউক্রেনের প্রায় এক লাখ মানুষ বাড়ি ছেড়ে পালিয়েছে।
সূত্র: আল-জাজিরা, বিবিসি
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা










