যেতে হবে অনেক পথ
রেবেকা ইসলাম | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৭:৫৪ পিএম, ৩ অক্টোবর ২০১৭ মঙ্গলবার
শ্যামলাবরণ গাঁয়ের মেয়ে নাকে নথ
ইশকুলেতে যাচ্ছে হেঁটে অনেক পথ
মাঠ পেরিয়ে ঝোঁপ এড়িয়ে বাড়ছে বেলা
সাথে সাথে যাচ্ছে শাদা মেঘের মেলা।
আকাশপানে উড়ে গেল শালিকজোড়
হঠাৎ বুনো কাঠবিড়ালি দিল দোড়
তেতুলছড়া ছড়িয়ে আছে তেতুলতলায়
কোন কিছুই বাঁধ সাধে না মেয়ের চলায়।
বৃদ্ধ অশ্বথ বলছে , তোমায় দেব ছায়
হলদে ঢেউয়ের সরিষাক্ষেত ডাকছে আয়
ফিসফিসিয়ে বলছে কথা বাঁশের বন
কোনোদিকে সেই মেয়েটার যায় না মন।
ক্ষেতের মাঝে কাকতাড়ুয়া হাসছে খুব
কাঞ্চিবিলে জলপিপিটা দিল ডুব
গোমরামুখো হুতোমপেঁচা কিসের শোক ?
যাচ্ছে নাতো সেই মেয়েটার সেদিক চোখ।
বাবা বলেন পড়তে হবে অনেক দূর
প্রতিবেশীর ভিন্নকথা অন্য সুর
সামনে এসেও মা’যে আবার পিছু হটে
শঙ্কা মনে কি জানি কি কথা রটে ?
সেই মেয়েটার একটি স্বপন একটি মত
বাঁধা ভেঙ্গে যেতে হবে অনেক পথ।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন



