রাজধানীতে জমে উঠেছে কোরবানীর পশু খাদ্যের ব্যবসা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৯ এএম, ৭ জুলাই ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
ঈদের আর মাত্র তিনদিন বাকি। প্রতি বছরের ন্যায় এবছরও রাজধানীতে বসেছে পশু খাদ্যের দোকান, গরুর হাটসহ অভিজাত পাড়া মহল্লার অলিগলির ফুটপাত জুড়ে পশুর খাবার ও কোরবানীর সামগ্রীর মৌসুমী ব্যবসা এখন তুঙ্গে। শুধু তাই নয় বিভিন্ন বাজার ও মার্কেটের সামনে। এরমধ্যেই দেশের বিভিন্ন স্থান থেকে কোরবানির গরু খাসি ভেড়া মহিষ এর পাশাপাশি আসছে গোখাদ্য। সেই সঙ্গে গরু কোরবানি শেষে মাংস কাটার জন্য কাঠের গুলোই এবং বাঁশের চাটাই। কোরবানি ঈদে পশু বেচাকেনার পাশাপাশি জমজমাট হয়ে উঠেছে পশু খাদ্য ও কোরবানির সামগ্রী বিক্রি।
রাস্তায় বের হলেই চোঁখে পড়বে পশু খাদ্য কাঁচা ও শুকনো খড়, ভূষি, কাঁঠাল পাতাসহ বিভিন্ন গোখাদ্য। আর কোরবানি সামগ্রীর মধ্যে রয়েছে মাংস রাখার চাটাই, মাংস বানাতে কাঠের গুলোই-বা পাটাতন (গুড়ি), বাঁশের টুকরি ইত্যাদি।
রাজধানীর মোহাম্মদপুর খিলজী রোড ও কৃষিবাজার মার্কেটে বাজারের আশেপাশের প্রায় ২০০ গজ এলাকায় চলছে এমন মৌসুমি ব্যবসার রমরমা চিত্র। বিক্রেতারা জানান, আমরা প্রতিবছর ১০ থেকে ১২ জন মিলে এই ধরণের মৌসুমি ব্যবসা করি। কারওয়ান বাজার থেকে ভূসি, কাঠের পাটাতন ও উত্তরবঙ্গ থেকে কাঁচা ও শুকনো খড় আনি। তিনি জানান, ভূসি কেজি প্রতি ৭০ টাকা, কাঁচা ঘাস আঁটি প্রতি ৫০ থেকে ৮০, শুকনো ঘাস ও কাঁঠাল পাতা আঁটি ২০ থেকে ৩০ টাকা বিক্রি করি। চাটাই প্রতি পিস ১৫০ থেকে ৩০০ টাকা, বাঁশের টুকরি ৮০ থেকে ১০০ টাকা বিক্রি করছি। বিক্রিও ভালো। ভালই লাভ হচ্ছে।
এ ব্যবসা সাধারণত ঢাকা ও ঢাকার বাইরে থেকে আসা বিভিন্ন পেশায় নিয়োজিত শ্রমিকরা করে থাকেন। গরুর জন্য কাঁচা ঘাস কিনতে আসা ফরিদ মিঞা জানান, একটি গরু ও একটি ছাগল কোরবানি দিচ্ছি। গরুকে ভূসি আর শুকনো ঘাস ও ছাগলের জন্য কাঁচা ঘাস নিয়ে যাচ্ছি। গতকালও নিয়েছিলাম আজ নিচ্ছি এভাবেই কারবানির আগের দিন পর্যন্ত দিতে হবে। রাজধানীর মোহাম্মদপুর বেহারী ক্যাম্প এলাকায় বৃহৎ পরিসরে গড়ে উঠছে কাঠের গুলোই অর্থাৎ পাটাতন ব্যবসা। কথা হয় রফিক পাঠানের সঙ্গে।
তিনি জানান তিনি একজন ১৯৭১ সালে মুক্তি যুদ্ধে আটকে পড়া পাকিস্তানি। মুলত তিনি একজন সাইকেল মেকানিক্স, হলেও প্রতি বছর কোরবানির ঈদে কাঠের গুলোই সংগ্রহ করেন রামপুরা, মীরপুরের বিভিন্ন কাঠের সো-মিল থেকে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন যেমন কেনা তেমনি তার বিক্রি। তিনি বলেন নিম্ন ৮০ টাকা থেকে ৩০০ টাকায় বিক্রি করছেন। তবে ঈদের রাতে যার কাছে যেমন নিতে পারেন, তেমনি নিয়ে থাকেন বলেন রফিক পাঠান জানান। মোহম্মদপুর অ্যাগোরার সামনে গো-খাদ্য বিক্রেতা জামাল শেখ বাড়ী গোপালগঞ্জে। তিনি মোহম্মদপুরসহ রাজধানীর ৫০ টি পয়েন্টে তার নেতৃত্বে ১০০ জন গোখাদ্য বিক্রি করছেন।
প্রশ্নের জবাবে জামাল শেখ বলেন, গোপালগঞ্জের কাশিয়ানি, ভাঙা, শরিয়তপুর, ফরিদপুর, মধুখালি এবং রাজধানীর কারওয়ান বাজার থেকে খাদ্য সংগ্রহ করেছেন। জামাল শেখ জানান ভুসি জাতীয় খাবার তিনি কারওয়ান বাজার থেকে সংগ্রহ করেন, আর ধানের খড়, ঘাষ জাতীয় খাবারের বড় চালান আসছে বৃহত্তর গোপালগঞ্জের বিভিন্ন অঞ্চল থেকে।
তিনি বলেন,এক কেজি গমের ভুসি বিক্রি করছেন ৭০-৮০ টাকা, ধানের ভুসি ৩০-৪০ টাকা কেজিতে, ধানের খর ছোট ছোট দু মুঠো ৪০-৫০ টাকা, ঘাসের আটি বিক্রি করছেন ৩০-৫০ টাকায়। কাঠাল পাতার আটি বিক্রি করছেন ১৫-২০ টাকা করে।
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী










