ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ১১:৩৩:৩৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি

রাজধানীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১০ এএম, ২০ মে ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর বংশালে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে ইয়াসিন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মে) দুপুর আড়াইটার দিকে আলু বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
অচেতন অবস্থায় ইয়াসিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৫টায় তাকে মৃত ঘোষণা করেন।

ইয়াসিনের নানি মরিয়ম বেগম বলেন, দুপুরে বন্ধুদের সঙ্গে ইয়াসিন পুকুরে গোসল করতে যায়। পরে সে পানিতে ডুবে যায়। প্রতিবেশী রাব্বি নামে একজন তা দেখে ইয়াসিনকে পানি থেকে তুলে ঢাকা মেডিকেলে নিয়ে আসে। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ইয়াসিনের মা নেই। সে আমার সঙ্গেই থাকে। আমরা বংশাল থানার লুৎফর রহমান লেনের ৫১/৩ বাসায় ভাড়া থাকি।

ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক)বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি বংশাল থানাকে জানিয়েছি।