রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ ৩ জন নিহত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৯ এএম, ৫ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে রাজধানীর মালিবাগ-মৌচাক সড়কে ও সোমবার দিবাগত রাতে ভাটারায় এ দুর্ঘটনা দুটি ঘটে।
নিহতরা হলেন- নৈশ প্রহরী কবির হোসেন (৪৫), চা দোকানদার শাহীন (৪২) ও অজ্ঞাতপরিচয় এক নারী (৪০)। নিহত কবিরের বাড়ি বাগেরহাট আর শাহিনের বাড়ি পিরোজপুর জেলায়। দুজনই ভাটারা এলাকায় থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক নারী আহত হয়ে মালিবাগ-মৌচাক সড়কে পড়েছিলেন। আশপাশের লোকজন ভোরে গুরুতর অবস্থায় তাকে ঢামেকে নিয়ে আসেন। পরে সকাল ৭টার দিকে দায়িত্বরত চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন।
ভাটারা থানার পরিদর্শক (অপারেশন) শিহাব উদ্দিন জানান, রাতে বাড্ডাগামী দেওয়ান পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ফুটপাতে উঠে একটি চায়ের দোকানে ধাক্কা দেয়। এতে চা দোকানদার শাহীন ও নৈশ প্রহরী কবিরের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক-হেলপার পালিয়ে গেছেন। নিহতদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
-জেডসি
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে






