রাজধানীতে শোভা ছড়াচ্ছে আমের মুকুল
অনু সরকার | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:১৯ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২০ রবিবার
রাজধানীতে শোভা ছড়াচ্ছে আমের মুকুল। ছবি : উইমেননিউজ২৪.কম।
‘ও মা ফাগুনে তোর আমের বনের ঘ্রাণে পাগল করে’.....বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথাকে সত্যি প্রমানিত করে এই ফাগুনে রাজধানীর আম গাছগুলোতে মুকুল এসেছে। মুগ্ধতা ছড়াচ্ছে কাঠ-পাথরের রাজধানীতে। চলতি পথে পথিক একটু থেমে দেখে নিচ্ছে সোনালী মুকুলের রূপ। আন্দোলিত হচ্ছে হৃদয়।
মাঘের সন্ন্যাসী হয়ে শীত বিদায় নিয়েছে প্রকৃতি থেকে। ফালগুনের প্রথম দিনেই বর্ণাঢ্য আয়োজনে বরণের মধ্য দিয়ে বাংলা পঞ্জিকায় সদ্যই অভিষিক্ত ঋতুরাজ বসন্ত। হলুদ, বাসন্তী আর গাঢ় লালচে ফুলে ফুলে সেজেছে রাজধানী। আগুনঝরা ফাগুনের আবাহনে ফুটেছে শিমুল-পলাশ। শহুরে কোলাহলের মাঝেও কখনও কখনও দূর সীমানা থেকে কানে ভেসে আসছে কোকিলের কুহু কুহু কলতান।
গাছে গাছে ফুলের সমাহার। ঢাকার প্রতিটি আম গাছের শাখায় শাখায় নতুন ফুলে বাংলার প্রকৃতিকে এক অপরূপ সাজে সাজিয়েছে। বিশেষ করে গাছে গাছে আমের মুকুল যেন বাংলার প্রকৃতিকে অপরুপ করে তুলেছে। আমের মুকুল আর এর মৌ মৌ গন্ধ পাগল করে সকল বাঙালিকেই।
মৌমাছির দল গুন গুন শব্দে, মনের আনন্দে আহরণ করে মধু। মৌমাছির এ গুন গুন সুরও কেড়ে নেয় অনেক প্রকৃতি প্রেমির মন। ফালগুন এলেই বাংলার পত্রহরিৎ অরণ্যে নতুন এ পত্র-কুড়ি দেখা যায়। নতুন ফুলে-ফুলে ভরে ওঠে গাছের শাখা। এ যেন হলুদ আর সবুজের মহামিলন। গাছে গাছে ফুটছে আমের মুকুল। চারদিকে ছড়িয়ে পড়ছে এ মুকুলের পাগল করা ঘ্রাণ। শহুরের কোলাহলের মাঝে রাত গভীর হলে এ ঘ্রাণ যেন আরও বেড়ে যায়।
আমের মুকুলের মিষ্টি ঘ্রাণে এখনই মৌ মৌ করতে শুরু করেছে রাজধানী ঢাকা। মুকুলের সেই সুমিষ্ট সুবাস আন্দোলিত করে তুলছে মানুষের মন। এখনও এই কঠিন শহরে একটু লক্ষ্য করলেই দেখা মিলবে আম গাছের। কঠিনের সাথে লড়াই করে বেঁচে আছে তারা। একটু নজর দিলে শহরের প্রতিটি এলাকাতেই চোখে পড়বে আমের মুকুলের সোনালী আভা ছড়িয়ে দাড়িয়ে আছে গাছগুলো।
রাজধানীর পুরোনো ঢাকা, আজিমপুর, পলাশী, ইডেন বিশ্ববিদ্যালয় কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, ফুলার রোড, ধানমন্ডি, মোহাম্মদপুর, মিরপুর, মালিবাগ, খিলগাও, মগবাজার, সিদ্ধেশ্বরী, শান্তিনগর, উত্তরা, রামপুরা, র,না পার্কসহ রাজধানীর প্রায় সব এলাকাতে আজও মাথা উচু করে দাড়িয়ে আছে আম গাছ। আর এ গাছগুলোই শহুরে মানুষগুলোর অজান্তানে-অবহেলায় সোনারী মুকুল ছড়িয়ে দাড়িয়ে আছে এই ফাগুনে।
ঋতু বৈচিত্রে রাজধানীর প্রকৃতির আমেজ এখন অনেকটা আবেগের হয়ে উঠেছে। বসন্তের ফাগুন আর আমের মুকুল যেন একই সুতোয় গাঁথা। বছরের নির্দিষ্ট এ সময়জুড়ে তাই কমবেশি সব শ্রেণির মানুষেরও দৃষ্টি থাকে সবুজ পাতায় ঢাকা আমগাছের শাখা-প্রশাখায়। সদ্য মুকুল ফোটার এমন দৃশ্য এখন ইট-পাথরের গড়া নগরেও সুবাতাস ছড়াচ্ছে।
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার









