ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ১০:২৩:০৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বৃহস্পতিবার বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

রাজধানীর খিলগাঁওয়ে গাড়ির ধাক্কায় তরুণী নিহত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৭ এএম, ২৬ মে ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর খিলগাঁও তালতলা মার্কেটের সামনে গাড়ির ধাক্কায় মোছা. নার্গিস আক্তার (১৮) নামের এক তরুণী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মে) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় ওই তরুণীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ওই তরুণীকে হাসপাতালে নিয়ে আসা পথশিশু ইব্রাহিম জানায়, খিলগাঁও তালতলা মার্কেটের সামনে রাস্তায় পড়ে থাকতে দেখে আমরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত তরুণী খিলগাঁও তালতলা মার্কেট এলাকায় থাকতেন।

এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

নিহত তরুণীর বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি।