রাজধানীর পল্লবী-তিতুমীর-বাড্ডায় বাসে আগুন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪১ এএম, ১৮ নভেম্বর ২০২৬ বুধবার
সংগৃহীত ছবি
রাজধানীর পল্লবী, মহাখালীর তিতুমীর কলেজের সামনে ও বাড্ডা লিংক রোডে তিনটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত পৌনে ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে এসব ঘটনা ঘটে। পল্লবীতে বাসে আগুনের ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। তবে অন্য দুটি ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে পল্লবী সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসটি পুড়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন। তিনি বলেন, দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসটি দুপুর থেকে সেখানে দাঁড়ানো ছিল। একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করে থানায় আনা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত বলা যাবে।
এরপর রাত সাড়ে ৯টার দিকে মহাখালীর তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের আরেকটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
সর্বশেষ রাত সাড়ে ১০টার দিকে বাড্ডা লিংক রোডের হোসাইন মার্কেটের সামনে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল ইসলাম বলেন, একটি বাসে কে বা কারা আগুন দিয়েছে বলে খবর পেয়েছেন। এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা শাহজাহান জানান, বাড্ডা লিংক রোডে বাসে আগুনের খবর পেয়ে দুটি ইউনিট পাঠানো হয়েছে।
- রাজধানীর পল্লবী-তিতুমীর-বাড্ডায় বাসে আগুন
- সর্বোচ্চ আয়কারী ভারতীয় সিনেমার তালিকার শীর্ষ পাঁচে ‘রামায়ণ’
- নবাবি বিফ: স্বাদে আভিজাত্য, ঘ্রাণে রাজকীয়তা!
- অন্যের আচরণ ‘ব্যক্তিগতভাবে’ নেবেন না, জেনে নিন ৮ কারণ
- শিশু রামিসা হত্যাকণ্ড: হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস তিন দিন বন্ধ
- ‘পরগাছার রানি’ থেকে ‘লেভেল’ বিতর্ক, মুখোমুখি অপু-পরীমনি
- ৪৮০ জনকে নিয়োগ দেবে বেসরকারি সংস্থা পপি
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন রুনা খান
- টানা পঞ্চমবার দরপতনের পর দেশে আজ সোনার ভরি কত?
- কুয়াশায় ঢাকা পড়েছে শীতের জেলা দিনাজপুর
- বায়ুদূষণের শীর্ষে আজ ঢাকা
- আজ সুরসম্রাজ্ঞীর জন্মদিন: সুরের ধ্রুবতারা রুনা লায়লা
- ভুট্টার খোসায় শতাধিক পণ্য, স্বাবলম্বী হচ্ছেন রংপুরের নারীরা
- ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ৪ সমুদ্র বন্দরে সতর্ক সংকেত
- রামিসা হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় আজ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন রুনা খান
- কুয়াশায় ঢাকা পড়েছে শীতের জেলা দিনাজপুর
- ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল অস্ট্রেলিয়াও
- ভুট্টার খোসায় শতাধিক পণ্য, স্বাবলম্বী হচ্ছেন রংপুরের নারীরা
- শিশু রামিসা হত্যাকণ্ড: হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল
- হজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিন