রাজনৈতিক কর্মসূচিতে মিলনায়তন ভাড়া না দিতে কঠোর হচ্ছে প্রেস ক্লাব
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৮ পিএম, ৭ জুন ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওমর ফারুকের ওপর ছাত্রদলের সমাবেশ থেকে প্রেস ক্লাব চত্বরে সন্ত্রাসী হামলার ঘটনায় জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটি নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
একইসঙ্গে ব্যবস্থাপনা কমিটি জাতীয় প্রেস ক্লাবের সুষ্ঠু পরিবেশ ও সদস্যদের নিরাপত্তা রক্ষায় মিলনায়তন রাজনৈতিক কর্মসূচির জন্য ভাড়া না দেয়ার আগের সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে।
সোমবার সন্ধ্যায় সংবাদ মাধ্যমে জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির যুগ্ম সম্পাদক মো. আশরাফ আলীর পাঠানো এ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করা হয়। সভায় বলা হয়, কোনো কোনো রাজনৈতিক দল ও সংগঠন ক্লাব চত্বরে কর্মসূচির নামে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করে চলেছে।
ইতোপূর্বে ব্যবস্থাপনা কমিটির একাধিক নেতার ওপর হামলার ঘটনাও ঘটেছে। সর্বশেষ গত ৫ জুন সাংবাদিকদের সর্বোচ্চ সংগঠন বিএফইউজে সভাপতির ওপর হামলা হয়েছে। এ প্রেক্ষাপটে ব্যবস্থাপনা কমিটির সভায় জাতীয় প্রেস ক্লাবের সুষ্ঠু পরিবেশ ও সদস্যদের নিরাপত্তা রক্ষায় মিলনায়তন রাজনৈতিক কর্মসূচির জন্য ভাড়া না দেয়ার পূর্বের সিদ্ধান্ত কড়াকড়িভাবে বাস্তবায়নের প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে।
২০২১ সালের ১৩ অক্টোবর বিজ্ঞপ্তিতে প্রেস ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছিল, জাতীয় প্রেস ক্লাবে ভবিষ্যতে জিহাদ স্মৃতি পরিষদ ও জিয়া পরিষদসহ যেকোনো দলের রাজনৈতিক সমাবেশ ও কর্মসূচি বন্ধ থাকবে।
ক্লাব ও সদস্যদের স্বার্থে ক্লাবে শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা বজায় রাখতে কমিটি বদ্ধপরিকর। যেকোনো মূল্যে ক্লাবের স্বার্থ, মর্যাদা সমুন্নত রাখা হবে। ক্লাবের বিভিন্ন হল ও মিলনায়তন ভাড়া প্রদানের ক্ষেত্রে নির্ধারিত নিয়মাবলি ও শর্ত আবশ্যিকভাবে পালন করা হবে। সভায় আলোচনা সভা, সেমিনারের নামে কোনো দলের রাজনৈতিক কর্মসূচি, সমাবেশ করতে দেয়া হবে না।
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক




