রাজশাহীতে ট্রাকচাপায় মা-মেয়ের মৃত্যু, আহত ২
আপডেট: ০৮:৪৯ এএম, ১৮ সেপ্টেম্বর ২০১৫ শুক্রবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, রাজশাহী : রাজশাহীতে ট্রাকের চাপায় মা ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে মহানগরীর খড়খড়ি বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মহানগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর উইমেননিউজকে জানান, দুপুর সাড়ে ১২টার দিকে সিমেন্ট ভর্তি একটি ট্রাকের সঙ্গে একটি রিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের চাপায় ঘটনাস্থলেই রিকশা আরোহী ববিতা বেগম ও তার ৭ বছরের মেয়ে রাইসা মারা যায়। এ ঘটনায় আহত হন ববিতার স্বামী ইব্রাহীম ও অজ্ঞাত পরিচয় রিকশাচালক।
ঘটনাস্থালে উপস্থিত জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ ও সদর দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান ওসি হুমায়ন কবির।
তিনি আরও জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ওই সড়কে যানবাহন চলাচলও স্বাভাবিক রয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হবে বলেও জানান তিনি।
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- আইসিসির মাসসেরা খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের সোবহানা
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- পিরোজপুরে নবনির্বাচিত সংসদ সদস্য এলিজাকে শুভেচ্ছা
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম