রাতে চীন থেকে ফিরবে ৩৬১ বাংলাদেশি: স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৬ পিএম, ৩১ জানুয়ারি ২০২০ শুক্রবার
ছবি: সংগৃহীত
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, চীনের উহান থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে রাতে দেশে ফিরছেন ৩৬১ বাংলাদেশি। এর মধ্যে ১৮ শিশুসহ ১৯টি পরিবার রয়েছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি।
গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনাভাইরাস পরিবারের নতুন এই ভাইরাসটির প্রথম দেখা মেলে। উহানের বন্যপ্রাণী ও সামুদ্রিক খাবারের বাজারে কোনো দূষিত প্রাণী থেকেই ভাইরাসটি ছড়িয়েছে বলে জানান চীনা কর্মকর্তারা।
সংক্রামক ওই ব্যাধিতে এই পর্যন্ত চীনের দুই শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে। আর আক্রান্ত হয়েছেন সাড়ে ৯ হাজারের মতো মানুষ। চীনের বাইরেও আরও কয়েকটি দেশের নাগরিকও এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
ভাইরাসটির সংক্রমণ প্রতিরোধের জন্য উহান ছাড়াও দেশটির ১৪টি প্রদেশে গণপরিবহন ব্যবস্থা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বন্ধ রাখা হয়েছে বিমান চলাচলও।
করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়তে থাকায় আতঙ্কের মধ্যে আছেন উহানে অবস্থান করা পাঁচ শতাধিক বাংলাদেশি, যাদের অধিকাংশই শিক্ষার্থী। ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়ায় আতঙ্কে আছেন তারা। এমন পরিস্থিতিতে আটকেপড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে চীনে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে সৃষ্ট পরিস্থিতিতে সেখান থেকে ফিরে আসতে আগ্রহী বাংলাদেশিদের নিবন্ধন শুরুর কথা জানিয়েছিলো।
শুক্রবার সকালে স্বাস্থ্যমন্ত্রী জানান, সরকারের আহ্বানে সাড়া দিয়ে চীনের উহান থেকে শিক্ষার্থীসহ ৩৬১ জন বাংলাদেশে আসার জন্য রেজিস্ট্রেশন করেছে। গতরাতে চীনা কর্তৃপক্ষ এই বিষয়ে ক্লিলিয়ারেন্স দিয়েছে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা নেয়া হয়েছে।
জাহিদ মালেক আরও জানান, চীন থেকে আসা বাংলাদেশিদের আশকোনা হজ ক্যাম্পে রাখা হবে। এরই মধ্যে হজ ক্যাম্পে আইসোলেশন ইউনিট স্থাপন করা হয়েছে।
এই সময় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনে, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান উপস্থিত ছিলেন।
-জেডসি
- গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের
- স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- ডানায় রঙের মায়া, প্রজাপতির বিস্ময়কর জগৎ
- সুলতানা কামাল: সবুজ মাঠ থেকে স্বপ্নের উড়ান
- রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টির সম্ভাবনা
- তেলের ডিপোতে বিজিবি মোতায়েন, নজরদারি জোরদার
- রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে বেঁচে ফেরা নাসিমার জীবন শেষ পদ্মায়
- স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী মারা গেছেন
- জনসংখ্যা নিয়ন্ত্রণে সব দায় নারীর কাঁধে, নীতিতে ফাঁকফোকর
- ডিমের বাজারে অস্থিরতা: পাইকারদের অভিযোগ
- দেশের বাজারে এবার বাড়ল স্বর্ণের দাম
- নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার
- দেশের ১৯ জেলায় ঝড়ের সতর্কবার্তা
- টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় নারী-শিশুসহ একই পরিবারের ৫ জন নিহত
- ছোট গল্প : নিঃশব্দ শহরে এক অদ্ভূত ফড়িং
- রাজধানীর আকাশ আজ মেঘলা, বৃষ্টির সম্ভাবনা
- কমছে মাছ-মুরগির দাম, শাক-সবজির বাজারে স্বস্তি
- দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
- গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু আজ, লড়ছেন ২৫ হাজার ভর্তিচ্ছু
- ঈদযাত্রার ১২ দিনে প্রাণ গেল ২৪১ জনের
- দেড় ঘণ্টা আকাশে চক্কর, অল্পের জন্য রক্ষা মমতার বিমান
- ছোট গল্প : নিঃশব্দ শহরে এক অদ্ভূত ফড়িং
- রাজধানীতে সর্দি-কাশি-জ্বরের প্রকোপ
- বসন্তে রঙিন বাংলার প্রকৃতি—ফুলের মেলায় সাজে দেশ
- শপথ নিলেন নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- দুপুরের মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ঢাকা বিমানবন্দরে ২৮ দিনে ৭৯৭টি ফ্লাইট বাতিল
- আমার এলাকায় ওয়াজো হবে, কীর্তন-বাউল গানও হবে: রুমিন ফারহানা
- রঙবেরঙের ফড়িং—ডানায় ভর করে রঙিন স্বপ্ন
- ইইউ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমল ২৫%




