ঢাকা, মঙ্গলবার ২২, সেপ্টেম্বর ২০২৬ ৪:৫১:০৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
গাজী নজরুলের ৪ দিনের রিমান্ড, স্ত্রীর ১ দিন আলিমার পর ইমরানের আরও দুই বোন গ্রেফতার সৌদিতে সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ ৯ জনের প্রাণহানী কুমিল্লায় মা ও ভাতিজিকে কুপিয়ে হত্যা গাজী নজরুলের বাসা থেকে উদ্ধার মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠি জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: নারীসহ নিহত ৭

রান্না করা খাবার ফ্রিজে রাখলে কি পুষ্টিগুণ কমে?

লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪২ এএম, ২১ সেপ্টেম্বর ২০২৬ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ব্যস্ত জীবনের তাগিদে অনেকেই দুদিনের রান্না একসঙ্গে করে ফ্রিজে রেখে দেন। কিন্তু খাবার দীর্ঘ সময় ফ্রিজে রেখে বারবার গরম করে খাওয়া কি আদৌ স্বাস্থ্যকর? বিশেষজ্ঞদের মতে, খাবার সঠিকভাবে সংরক্ষণ করলে সংক্রমণের ঝুঁকি কিছুটা কমে ঠিকই, তবে দীর্ঘ সময় ফ্রিজে রেখে বারবার গরম করলে খাবারের পুষ্টিগুণ মারাত্মকভাবে হ্রাস পায়। 

পুষ্টিবিদ ও চিকিৎসকদের মতে, এই প্রক্রিয়ায় খাবারে থাকা ভিটামিন ও প্রোটিনের গঠন ভেঙে গিয়ে গুণ নষ্ট হয়ে যায়। এছাড়া বারবার রি-হিট করার ফলে খাবারে কিছু ফ্রি র‍্যাডিক্যাল তৈরি হতে পারে, যা নিয়মিত শরীরে প্রবেশ করলে প্রদাহ, হজমের সমস্যা, গ্যাস্ট্রিক, অ্যানিমিয়া এবং অস্টিওপোরেসিসের মতো বিভিন্ন শারীরিক ঝুঁকির কারণ হয়ে উঠতে পারে।
বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, রান্না করা খাবার সর্বোচ্চ ৬ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত ফ্রিজে রাখা নিরাপদ। তবে এর চেয়ে বেশি দিন বা নিয়মিত ফ্রিজে রাখা খাবার খাওয়া শরীরের জন্য ক্ষতিকর।

খাবার ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে মাইক্রোওভেনে গরম না করে, কিছুক্ষণ ঘরের তাপমাত্রায় রেখে তারপর গরম করা উচিত। মাঝেমধ্যে এমন খাবার খাওয়া ক্ষতিকর না হলেও, সুস্বাস্থ্য বজায় রাখতে প্রতিদিন তাজা রান্না করা খাবার খাওয়া অত্যন্ত জরুরি।