ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ৯:০৯:১৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বৃহস্পতিবার বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`

রাবিতে অনার্স চতুর্থ বর্ষ-মাস্টার্সের পরীক্ষা শুরু ২ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:২৯ পিএম, ২১ ডিসেম্বর ২০২০ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনার কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৯ সালের অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্সের আটকে থাকা পরীক্ষাগুলো নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। স্বাস্থ্যবিধি মেনে আগামী ২ জানুয়ারি, ২০২১ থেকে এ পরীক্ষাগুলো নেয়া হবে। তবে পরীক্ষা হলেও বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বন্ধ থাকবে।

সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে অনুষ্ঠিত অ্যাকাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক এম আব্দুস সোবহান এ সভায় সভাপতিত্ব করেন।

এ দিকে স্বাস্থ্যবিধি অনুসরণ করে স্বল্প সময়ের মধ্যে এই পরীক্ষা সম্পন্ন করার সুপারিশ করা হয়েছে। ফিল্ডওয়ার্ক, ইন্টার্নশিপ, মৌখিক ও ইনকোর্স পরীক্ষা সম্পর্কে সংশ্লিষ্ট বিভাগীয় অ্যাকাডেমিক ও পরীক্ষা কমিটি সিদ্ধান্ত নেবেন। তাছাড়া পরীক্ষা গ্রহণের সুবিধার্থে পূর্বনির্ধারিত ৩ থেকে ৭ জানুয়ারির শীতকালীন ছুটি বাতিল করা হয়েছে। আর ৩ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের অফিসগুলো সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে।

করোনা সংক্রমণের এ পরিস্থিতিতে এই সভায় শুধুমাত্র অনুষদ অধিকর্তা, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় সভাপতি, পরীক্ষা নিয়ন্ত্রক, গ্রন্থাগারিক ও নির্বাচিত শিক্ষক প্রতিনিধিরা সশরীরে উপস্থিত ছিলেন। অধ্যাপক ক্যাটাগরি ও চ্যান্সেলর মনোনীত সদস্যরা ভার্চুয়াল মিটিং প্লাটফর্ম জুম-এর মাধ্যমে সংযুক্ত হয়ে সভায় অংশ নেন।


-জেডসি