রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
রাবি প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১৯ পিএম, ১৯ মার্চ ২০২৬ বৃহস্পতিবার
ফাইল ছবি।
চাকরির প্রস্তুতি, আসন্ন পরীক্ষা এবং ব্যক্তিগত নানা কারণে এবারের ঈদুল ফিতর-এ বাড়ি ফিরতে পারছেন না রাজশাহী বিশ্ববিদ্যালয়-এর (রাবি) প্রায় তিন শতাধিক শিক্ষার্থী। তবে ক্যাম্পাসে থেকে যাওয়া এসব শিক্ষার্থীদের ঈদকে আনন্দমুখর করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রাকসু প্রতিনিধিরা।
ইতিহাস বিভাগের শিক্ষার্থী আকাশ ইসলাম জানান, সামনে গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষা থাকায় এবার বাড়ি যাওয়া সম্ভব হয়নি। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে না পারার কষ্ট থাকলেও ভবিষ্যতের কথা ভেবে ক্যাম্পাসেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তার মতো আরও অনেক শিক্ষার্থী এবার হলেই ঈদ কাটাবেন।
রাকসুর জেনারেল সেক্রেটারি সালাউদ্দিন আম্মার বলেন, ইতোমধ্যে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী এই বিশেষ আয়োজনের জন্য নিবন্ধন করেছেন। ঈদ উপলক্ষে শিক্ষার্থীদের জন্য উপহারের ব্যবস্থাও রাখা হয়েছে—ছাত্রদের জন্য পাঞ্জাবি এবং ছাত্রীদের জন্য থ্রি-পিস। এছাড়া ঈদের দিন সবার জন্য আয়োজন করা হয়েছে বড় পরিসরের ‘গণভোজ’। মুসলিম শিক্ষার্থীদের পাশাপাশি ভিন্ন ধর্মাবলম্বীদের জন্যও থাকবে আলাদা আপ্যায়নের ব্যবস্থা।
রাকসুর সহ-সভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ বলেন, “শিক্ষার্থীদের পাশে থাকাই আমাদের দায়িত্ব। আমরা প্রতিনিধিরা ভাগ করে নিয়েছি—কে কোন ঈদে ক্যাম্পাসে থেকে শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটাব। এবার জিএস থাকছেন, আর কোরবানির ঈদে আমি থাকব।”
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম জানান, হল প্রভোস্ট কাউন্সিলে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ঈদের দিন সকালে প্রশাসন ও হল কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে শিক্ষার্থীদের জন্য বিশেষ খাবারের আয়োজন থাকবে।
নিরাপত্তা প্রসঙ্গে উপাচার্য বলেন, ঈদের ছুটিতে ক্যাম্পাসে শিক্ষার্থীর সংখ্যা কম থাকায় সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের একটি বিশেষ টিম কাজ করছে।
সব মিলিয়ে, বাড়ি না ফিরতে পারা শিক্ষার্থীদের জন্য রাবির এই উদ্যোগ ঈদের আনন্দকে কিছুটা হলেও পূর্ণতা দেবে—এমনটাই আশা সংশ্লিষ্টদের।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন







