রাশিয়ার সঙ্গে কোনোভাবেই যুদ্ধ জড়াতে চায় না যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৪ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
যুক্তরাষ্ট্র কোনোভাবেই রাশিয়ার সাথে যুদ্ধে জড়াতে চায় না। বুধবার এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি এমনই মন্তব্য করেছেন।
সংবাদ সম্মেলনে জেন সাকি বলেন, ‘আমরা রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়াব না। রাশিয়ার সঙ্গে লড়াই করতে আমরা আমাদের সেনা ইউক্রেনের মাটিতে নেব না।’
রাশিয়া ইউক্রেনের উপর পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে নিলে কি পরিস্থিতি হবে জানতে চাইলে জেন সাকি বলেন, ‘সেটা ভবিষ্যতের কথা। কিন্তু একটি বিষয় আপনাদের বলতে চাই, প্রেসিডেন্ট জো বাইডেনের স্পষ্ট ও চূড়ান্ত সিদ্ধান্ত ইউক্রেনে মার্কিন সেনা পাঠানো হবে না।’
এর আগেও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধে না জড়ানোর বিষয়টি স্পষ্ট করে বলা হয়েছিলো। গতকাল সংবাদ সম্মেলনে সেই কথার পুনরাবৃত্তি করেই জেন সাকি আবারও জানালেন, যুক্তরাষ্ট্র কোনোভাবেই রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়াবে না। এমনকি রাশিয়া পুরোদমে ইউক্রেনে হামলা চালালেও কোনো প্রকারের যুদ্ধে জড়াবে না যুক্তরাষ্ট্র।
এদিকে চলমান সংকট ক্রমেই তীব্র হওয়ার ফলে ইউক্রেন তাদের সংরক্ষিত সেনাদের নিয়মিত বাহিনীর সঙ্গে যুক্ত করেছে। সম্ভাব্য রুশ আক্রমণ প্রতিরোধে যেকোনো মুহূর্তে যুদ্ধের জন্য নাগরিকদের প্রস্তুত থাকতে বলেছে ইউক্রেনের সামরিক বাহিনী। প্রতিরোধযুদ্ধের জন্য ইউক্রেনের ১০ লাখেরও বেশি সেনা প্রস্তুত রয়েছে।
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- ঈদ শেষে জমতে শুরু করেছে অফিসপাড়া
- নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
- বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম
- একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ
- বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা