রাষ্ট্রপতি ও মালয়েশিয়ার বিদায়ী রাষ্ট্রদূত সাক্ষাৎ
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৫ পিএম, ২৯ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার
ছবি : বাসস
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, বাংলাদেশ সব সময়ই মালয়েশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে।
ঢাকায় মালয়েশিয়ার হাইকমিশনার মাদাম নূর আশিকিন বিনতি মোহদ তাইব আজ মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন।
বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদিন সাংবাদিকদের জানান, বৈঠকে মো. আবদুল হামিদ বলেছেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক চমৎকার এবং এই সম্পর্ক পর্যায়ক্রমে সম্প্রসারিত হচ্ছে।
মালয়েশিয়াকে বাংলাদেশের একটি উন্নয়ন অংশীদার হিসেবে উল্লেখ করে আবদুল হামিদ ওষুধ, পাট ও পাটজাত পণ্য এবং চামড়াসহ বিশ্বমানের বিভিন্ন বাংলাদেশী সামগ্রী আমদানি বৃদ্ধির লক্ষ্যে আরও উদ্যোগ নেয়ার জন্য মালয়েশিয়া সরকারের প্রতি আহবান জানান।
রাষ্ট্রপতি আগামি দিনগুলোতে বন্ধুপ্রতিম দু’দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে সম্ভাবনা কাজে লাগানোর উপর গূরুত্বারোপ করেন।
তিনি অবকাঠামো এবং খনিজসম্পদ খাতে বিনিয়োগ বৃদ্ধির প্রতিও গুরুত্বারোপ করেন।
বাংলাদেশে সাফল্যের সঙ্গে তার দায়িত্ব পালন করায় বিদায়ী হাইকমিশনারকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি বলেন, এদেশে তার (হাইকমিশনার) দায়িত্ব পালনকালে বাংলাদেশ ও মালয়েশিয়ার জনগণের মধ্যে বাণিজ্য ও যোগাযোগ বৃদ্ধি পেয়েছে।
রাষ্ট্রপতি এবং বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিদায়ী হাইকমিশনার আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে দু’দেশের মধ্যে বিভিন্ন খাতে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি পাবে।
এসময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ এবং পররাষ্ট্র মন্ত্রনালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে






