রিহ্যাবের পরিচালক পদে বিজয়ী হলেন তাসনোভা মাহবুব
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৯ পিএম, ১২ মে ২০২৬ মঙ্গলবার
তাসনোভা মাহবুব সালাম
আবাসন খাতের উদ্যোক্তাদের সংগঠন রিহ্যাবের পরিচালক পদে নির্বাচিত হয়েছেন টেরানোভা ডেভেলপমেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তাসনোভা মাহবুব সালাম। তিনি বেসরকারি টিভি চ্যানল একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক।
নির্বাচনে ঢাকা অঞ্চল থেকে পরিচালক পদে ২৭৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তাসনোভা মাহবুব। প্রথমবার রিহ্যাবের নির্বাচনে অংশগ্রহণ করেন তিনি। আর বহুমাত্রিক ব্যক্তিত্বের গুণেই তিনি আবাসন খাতের এই সংগঠনের কেন্দ্রবিন্দুতে স্থান করে নেন।
তাসনোভা মাহবুব সালাম একাডেমিক উৎকর্ষ, পেশাগত নেতৃত্ব এবং গবেষণামূলক কাজের মাধ্যমে নিজেকে একটি শক্তিশালী ও প্রভাবশালী অবস্থানে প্রতিষ্ঠিত করেছেন।
শিক্ষাগত যোগ্যতা:
তাসনোভা মাহবুব সালাম এসএসসি পাস করেন ভিকারুননিসা নূন স্কুল থেকে। এরপর ভিকারুননিসা নূন কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে স্নাতক (বিএ) ডিগ্রি অর্জন করেন। উচ্চশিক্ষার ধারাবাহিকতায় তিনি সাউথইস্ট বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর (এমবিএ) ডিগ্রি লাভ করেন। আইন শিক্ষার প্রতি আগ্রহ থেকে তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে সামুদ্রিক আইন বিষয়ে উচ্চতর জ্ঞান অর্জনের লক্ষ্যে সুইডেনের ওয়ার্ল্ড মেরিটাইম বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম ডিগ্রি সম্পন্ন করেন।
শিক্ষাজীবনে তিনি মানবিক ও ব্যবসায় শিক্ষা থেকে শুরু করে আন্তর্জাতিক আইন ও সামুদ্রিক আইনে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। যা তার বহুমাত্রিক পেশাগত পথচলার ভিত্তি গড়ে দেয়।
পেশাগত পথচলা:
তাসনোভা মাহবুব সালাম টেরানোভা ডেভেলপমেন্টস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে প্রতিষ্ঠানের কৌশলগত নেতৃত্ব দিচ্ছেন। পাশাপাশি একুশে টেলিভিশন লিমিটেডের ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হিসেবে গণমাধ্যম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এছাড়া দ্য ল’ স্কয়ারে গবেষক হিসেবে আইন ও নীতিগত বিষয়ে গবেষণা কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত আছেন। তিনি রিয়েল এস্টেট উন্নয়ন খাতে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি দেশের বিভিন্নখাতে অবদান রাখছেন।
ব্যক্তিত্ব ও দর্শন:
তাসনোভা মাহবুব সালাম নেতৃত্বে বিশ্বাসী, উদ্ভাবনী চিন্তায় অনুপ্রাণিত এবং দায়িত্বশীল সমাজ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষা, গবেষণা ও গণমাধ্যম-এই তিন ক্ষেত্রের সমন্বয়ে তিনি একটি ইতিবাচক ও প্রভাবশালী পরিবর্তনের লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন।
আবাসন খাতের উদ্যোক্তাদের সংগঠন রিহ্যাবে নতুন দায়িত্ব সম্পর্কে তাসনোভা মাহবুব সালাম বলেন, আবাসন খাতের উন্নয়ন ও পরিকল্পিত নগরী গঠনই হবে নবনির্বাচিতদের অন্যতম লক্ষ্য।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল




