রুমিন ফারহানাকে নির্বাচন বিচারক কমিটির শোকজ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০৯ এএম, ২১ জানুয়ারি ২০২৬ বুধবার
ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার কাছে ব্যাখ্যা চেয়ে নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। একইসাথে বিএনপি ও যুবদলের দুই নেতাকেও আলাদা অভিযোগে নোটিশ দেওয়া হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি গতকাল সোমবার এ নোটিশ জারি করে।
কমিটির চেয়ারম্যান সিভিল জজ আশরাফুল ইসলাম রুমিন ফারহানার পাশাপাশি রুমিন ফারহানাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় আশুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও আশুগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আলমগীর খাঁকে পৃথকভাবে নোটিশ দিয়েছেন।
নোটিশে বলা, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা ১৭ জানুয়ারি সন্ধ্যায় সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মঞ্চ নির্মাণ করে জনসভা করেন। ওই সময় কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করলে রুমিন ফারহানা ও তাঁর সহযোগীরা সংঘবদ্ধভাবে ‘মব’ সৃষ্টি করে ভয়-ভীতি ও হুমকি প্রদান করেন। এ বিষয়ে গত রোববার সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বে থাকা সিনিয়র সিভিল জজের কাছে রুমিন ফারহানার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি দেন।
অভিযোগ ও ভিডিও পর্যালোচনায়, বিচারিক কাজে বাধা এবং কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি প্রদান করে ১৯৭২ সালের জনপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২–এর অনুচ্ছেদ ৮৪ক এবং রাজনৈতিক ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫–এর বিধি ৬, ১৩ ও ১৮–এর লঙ্ঘন করেছেন বলে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে প্রতীয়মান হয়েছে।
এসব কারণে কেন রুমিন ফারহানার বিরুদ্ধে আচরণ বিধিমালা লঙ্ঘনের দায়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না এবং অনুসন্ধান শেষে লিখিত সুপারিশ নির্বাচন কমিশনে পাঠানো হবে না, জানতে চেয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
এ বিষয়ে রুমিন ফারহানাকে ২২ জানুয়ারি বেলা দুইটায় নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির অস্থায়ী কার্যালয়ে (ব্রাহ্মণবাড়িয়ার কসবা আদালতের সিভিল) লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশের চিঠি স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার কাছে অতিসত্বর পাঠানোর জন্য সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভূঁইয়া ঢাকা পোস্টকে জানান, “স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানাকে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির নির্বাচন আচরণবিধি আইন ভঙ্গের জন্য কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। সেই পত্রটি গতকাল মঙ্গলবার আমার কাছে এলে রাতেই রুমিন ফারহানার কাছে পাঠিয়েছি। তাছাড়া মুঠোফোনে ওনাকে বিষয়টি অবগতও করা হয়েছে।”
- সকালে উঠে নাশতা তৈরি করি, তারপর বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন



