রুশ সেনাদের ব্যারাকে ফিরে যাওয়ার আহ্বান জাতিসংঘের
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫১ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০২২ শনিবার
ফাইল ছবি
ইউক্রেনে হামলা বন্ধ করে রুশ বাহিনীকে ব্যারাকে (সেনাছাউনি) ফিরে যাওয়ার জোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে ইউক্রেন ইস্যুতে নিরাপত্তা পরিষদে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
অ্যান্তোনিও গুতেরেস বলেন, সেনাদের ব্যারাকে ফিরে যাওয়া দরকার। নেতাদের উচিত সংলাপ ও শান্তির পথে হাঁটা।
এক টুইট বার্তায় তিনি বলেন, ইউএন-এর জন্ম হয়েছিল যুদ্ধ থেকে যুদ্ধ শেষ করার জন্য। কিন্তু সেই লক্ষ্য আজও অর্জিত হয়নি। তবে আমাদের কখনই হাল ছেড়ে দেওয়া উচিত নয়। শান্তির জন্য আমাদের অবশ্যই আরেকটা সুযোগ দিতে হবে।
এর আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইউক্রেন ইস্যুতে ভোটাভোটি অনুষ্ঠিত হয়। সেখানে ইউক্রেনে হামলা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আনা নিন্দা প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া।
এদিকে যুদ্ধের তৃতীয় দিনে ইউক্রেনের রাজধানী কিয়েভজুড়ে ব্যাপক গোলাবর্ষণ শুরু হয়েছে। কিয়েভের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে রুশ বাহিনী। তবে ফেসবুকে দেওয়া এক পোস্টে ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, রুশ বাহিনীর ওই হামলা ব্যর্থ করে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। এরপর ইউক্রেনে হামলা শুরু করে রুশ সেনারা। দিনভর তিন দিক থেকে ইউক্রেনে হামলা চালিয়েছে তারা। এতে ইউক্রেনের ১৩৭ সেনা এবং রাশিয়ারি ১২ সেনা নিহত হয়।
যুদ্ধের দ্বিতীয় দিনও তুমুল লড়াই হয়েছে। ইউক্রেনের হোস্টোমেল বিমানঘাঁটির নিয়ন্ত্রণ নেয় রুশ বাহিনী। যুক্তরাজ্যের দাবি, চলমান এই যুদ্ধে রাশিয়ার ৪৫০ সেনা নিহত হয়েছে। যদিও ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, এ পর্যন্ত ১ হাজারেরও বেশি রুশ সেনা নিহত হয়েছে। তবে দিন শেষে ইউক্রেনের সঙ্গে আলোচনায় সম্মতি দিয়েছেন পুতিন। সূত্র : এনডিটিভি
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
- বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম
- একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ
- বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ