লতা মঙ্গেশকরকে শেষ শ্রদ্ধা জানালেন মোদি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪৫ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০২২ রবিবার
ফাইল ছবি
না ফেরার দেশে পাড়ি জমালেন ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী লতা মঙ্গেশকর। এরই মধ্যে লতা মঙ্গেশকরের মরদেহ মুম্বাইয়ের শিবাজি পার্কে রাখা হয়েছে। সেখানে সর্বস্তরের হাজারো মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। এই কোকিলকোণ্ঠীর জনপ্রিয় গানগুলো শিবাজি পার্কে বাজানো হচ্ছে।
স্থানীয় সময় পৌনে ৬টার দিকে লতা মঙ্গেশকরের মরদেহ নিজ বাড়ি ‘প্রভুকুঞ্জ’ থেকে শিবাজি পার্কে নিয়ে যাওয়া হয়।
সেখানেই লতা মঙ্গেশকরকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রয়াত শিল্পীর মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণের পাশাপাশি মাথা নিচু করে শেষ বারের মতো তাকে প্রণাম করেন তিনি।
মরদেহে একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জাভেদ আখতার, রাজ ঠাকরে প্রমুখ। এই মুহূর্তে শিবাজি পার্কের মাঠে বাজানো হচ্ছে লতা মঙ্গেশকরের বিভিন্ন গান। আটজন পুরোহিত শেষকৃত্যের আচার পালন করবেন। এটি মন্ত্রোগ্নি হিসেবে পরিচিত। প্রধান পুরোহিত সতীশ গোডজে জানিয়েছেন, প্রয়াতের মন্ত্রোচ্চারণ করা হবে। ৩০ মিনিট ধরে চলবে সেই প্রক্রিয়া।
এদিন একাধিক টুইটে লতার মৃত্যুর খবরে সমবেদনা জানান মোদি। উত্তরপ্রদেশে জনতার উদ্দেশে ভার্চ্যুয়াল ব়্যালিতে ভোট প্রচার না করে লতা বন্দনায় মগ্ন হন তিনি।
মোদি বলেন, ‘স্বর্গে চলে গিয়েছেন লতা দিদি। আমার মতো অনেকেই গর্ব করে বলবে যে, তার সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আপনি যেখানেই যান না কেন, আপনি সব সময় লতাদির প্রিয়জনকে খুঁজে পাবেন। তার সুরেলা কণ্ঠ সব সময় আমাদের সঙ্গে থাকবে। আমি তাকে ভারাক্রান্ত হৃদয়ে শ্রদ্ধা জানাই।’
প্রসঙ্গত, দীর্ঘ সাত দশক ভারতীয় উপমহাদেশের সংগীতভক্তদের সুরের মায়াজালে বেঁধে রাখা কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকর রোববার চিরবিদায় নেন। তার বয়স হয়েছিল ৯২ বছর।
করোনাভাইরাস ও নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় গত ৮ জানুয়ারি মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয় লতা মঙ্গেশকরকে। শনিবার থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। এরপর ভেন্টিলেশনে নেওয়া হয় তাকে। সেখান থেকে না ফেরার পথে পাড়ি দিলেন ভারতের প্রখ্যাত এই সংগীতশিল্পী।
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডেঙ্গুর বিস্তার, উদ্বেগ ও প্রতিরোধে চ্যালেঞ্জ
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- রেকর্ডের মুকুটে মেসি
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম










