ঢাকা, রবিবার ২৯, মার্চ ২০২৬ ১২:৪৬:৫৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইরানে একদিনে সর্বোচ্চ হামলার রেকর্ড ঢাকার বাতাসের মানের অবনতি, শীর্ষে থাইল্যান্ডের চিয়াং মাই ১৩ দিন বিরতির পর আজ বসছে সংসদ অধিবেশন আজ বসছে সরকারি দলের সংসদীয় সভা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

লিমেরিক

রব্বানী চৌধুরী | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১০:২৫ এএম, ২৭ সেপ্টেম্বর ২০১৭ বুধবার

১.

আঙ্গা মাঙ্গা চাঙ্গা 
তিন বানরে ঝগড়া করে নদীর ব্রিজ ভাঙ্গা! 
ভাঙ্গা ব্রিজে যায় না গাড়ি 
তিন বানরে পায় না বাড়ি 
নদীর বুকে জলের ঢেউ সাঁত্রিয়ে যায় ডাঙ্গা।

২.

ফুটফুটে মুখ তাঁর ঘুটঘুটে আঁধারে, 
কুটকুট করে ডাকে-‘দাদা রে ও দাদা রে!’ 
দাদা বলে, ‘ওরে খোকা, 
ভয় নেই ঘরে বোকা! 
বাতি যেই জ্বলে যাবে থাকবে না বাধা রে!’

৩.

বিকেল যেন গাছের ডালে দোলনা চড়া খুকি 
বিকেল যেন পাতার ফাঁকে সূর্য মারে উঁকি! 
বিকেল যেন ছায়ার
মায়ের মতো মায়ার 
বিকেল যেন পাখির গানে আকাশ ভরা সুখী।