লিসা কার্টিসের ঢাকা সফরে গুরুত্ব পাবে রাশেদ চৌধুরীর প্রত্যাবাসন
নিজস্ব প্রতিবেদকপ্রকাশিত : ০৬:৫০ পিএম, ২৮ জুলাই ২০১৭ শুক্রবার
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ও ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সিনিয়র ডিরেক্টর লিসা কার্টিসের ঢাকা সফরের সময়ে বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি জোরালোভাবে উপস্থাপন করবে বাংলাদেশ। লিসা কার্টিস দু’দিনের আনুষ্ঠানিক সফরে রবিবার প্রথম ঢাকায় আসছেন। রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত লিসাকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠদের একজন হিসেবে মনে করা হয়।
সফরের সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহি চৌধুরী, পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের সঙ্গে লিসার সাক্ষাৎ করার কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, এই প্রথমবারের মতো ট্রাম্প প্রশাসনের উচ্চ পর্যায়ের রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে বাংলাদেশ সরকারের আলোচনা হচ্ছে এবং ভবিষ্যৎ সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রে এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দ্বিপক্ষীয় সম্পর্কের সব বিষয় নিয়ে আলোচনার কথা থাকলেও লিসা ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সিনিয়র ডিরেক্টর হওয়ার কারণে নিরাপত্তা বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। এছাড়া বাংলাদেশের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রে বসবাসকারী বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীর প্রত্যাবাসনের বিষয়টি জোরালোভাবে তুলে ধরা হবে। বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীর প্রত্যাবাসন বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরী দুই দশক ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। বাংলাদেশ দীর্ঘদিন থেকে তার প্রত্যাবাসনের জন্য ওয়াশিংটনকে অনুরোধ জানিয়ে আসছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, আমরা রাশেদ চৌধুরীর বিষয়ে যুক্তরাষ্ট্র প্রশাসনকে অবহিত করেছি এবং বিষয়টি তাদের বিচার বিভাগের বিবেচনাধীনে আছে বলে জানানো হয়েছে।
তিনি বলেন, বঙ্গবন্ধুর আরেক খুনি একেএম মহিউদ্দিন আহমেদের রাজনৈতিক আশ্রয়ের আবেদন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ নাকচ করে দিলে ২০০৭ সালে তাকে যুক্তরাষ্ট্র থেকে প্রত্যাবাসন করা হয়। বিচার বিভাগের রায়ে তাকে একজন সন্ত্রাসী (টেরোরিস্ট) হিসেবে অভিহিত করা হয়।
রায়ে আরও বলা হয়, তিনি যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি। ওই কর্মকর্তা বলেন, মহিউদ্দিন আহমেদ ও রাশেদ চৌধুরী একই অপরাধ করেছেন এবং আমরা যুক্তরাষ্ট্রের প্রশাসনকে মহিউদ্দিন আহমেদের রায়ের উদ্ধৃতি দিয়ে বারবার বলেছি, রাশেদ চৌধুরীও তাদের বিচার বিভাগের মত অনুযায়ী একজন টেরোরিস্ট এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি। রাশেদ চৌধুরীর প্রত্যাবাসন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে একটি গুণগত পরিবর্তন আনবে বলে মনে করেন ওই কর্মকর্তা। নিরাপত্তা সহযোগিতা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সহযোগিতা অনেক পুরনো হলেও গত বছর হলি আর্টিজানের ঘটনার পরে এর ব্যাপ্তি ও গভীরতা বেড়েছে এবং যুক্তরাষ্ট্র এ বিষয়ে সহযোগিতা দিতে প্রস্তুত।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরেকটি সূত্র জানায়, বর্তমানে যুক্তরাষ্ট্র প্রশিক্ষণ, সরঞ্জামাদি, তথ্য ও অন্যান্য বিষয়ে বাংলাদেশকে সহায়তা দিয়ে থাকে। এছাড়া যুক্তরাষ্ট্রের প্রধান তদন্ত সংস্থা এফবিআই এর একটি অফিস তাদের ঢাকা দূতাবাসে আছে।
তিনি বলেন, সন্ত্রাসবাদ মোকাবিলায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করছে এবং উগ্র সহিংসতাবাদ মোকাবিলায় আমাদের সহযোগিতা সামনের দিনগুলোতে আরও বাড়তে পারে। রাজনৈতিক সম্পর্ক ২০০৯ সালে বাংলাদেশে ক্ষমতায় আসে আওয়ামী লীগ এবং ডেমোক্র্যাট প্রার্থী বারাক ওবামা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন। গত আট বছর ধরে দু’দেশ সন্ত্রাসবাদ দমনে একসঙ্গে কাজ করলেও গ্রামীণ ব্যাংকের ড. ইউনূস, পদ্মা ব্রিজ, জিএসপিসহ আরও কয়েকটি বিষয় নিয়ে মতদ্বৈততা ছিল।
সরকারের আরেকজন কর্মকর্তা বলেন, যেকোনও দ্বিপক্ষীয় সম্পর্কে মতৈক্য ও মতবিরোধ থাকবে এবং আমাদের চেষ্টা থাকবে মতৈক্যের ক্ষেত্র বাড়ানো এবং মতবিরোধ কমানো। লিসা কার্টিসের সফরের সময়ে আগামী বছরগুলোর জন্য সহযোগিতার নতুন ক্ষেত্র খুঁজে বের করা এবং আগের বিরোধ কমিয়ে আনার দিকে নজর দেওয়া হবে বলে তিনি জানান। ট্রাম্প প্রশাসনে যোগদানের আগে লিসা কার্টিস হেরিটেজ ফাউন্ডেশনে সিনিয়র রিসার্চ ফেলো হিসেবে ২০০৬ সালে যোগদান করেন। হেরিটেজ ফাউন্ডেশনে যোগদানের আগে তিনি ১৬ বছর যুক্তরাষ্ট্রের প্রশাসনে দক্ষিণ এশিয়া বিষয়ে কাজ করেছেন। তিনি সিএনএন, ফক্স নিউজ চ্যানেল, বিবিসিসহ বিভিন্ন টিভি চ্যানেলে পরিচিত মুখ।
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী




