লেখক সম্মাননা দেবে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৫৭ পিএম, ৫ জুন ২০২২ রবিবার
ফাইল ছবি
সংগঠনের সদস্য লেখকদের সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি)।সম্মাননার জন্য বইসহ তথ্য আহ্বান করা হচ্ছে। ৫ জুন থেকে ৩০ জুন পর্যন্ত বই জমা দেওয়া যাবে। শনিবার সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে অংশ নিতে কয়েকটি শর্ত দেওয়া হয়।
শর্তাবলী:
১. শুধুমাত্র ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সদস্যরা আবেদন করতে পারবেন।
২. একজন লেখকের অন্তত প্রকাশিত দুটি বই থাকতে হবে।
৩. গল্প-উপন্যাস, কবিতা, ইতিহাস-গবেষণা, শিশুসাহিত্য, ভ্রমণ-বিজ্ঞান, অনুবাদ এই ছয় ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হবে।
৪. একজন লেখক একটি ক্যাটাগরিতে বই জমা দিতে পারবেন।
৫. ‘দুটি ভিন্ন বই’ জমা দিতে হবে। বই জমা দেওয়ার সময় সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত জমা দিতে হবে, যেখানে বই দুটির নাম, প্রকাশনা প্রতিষ্ঠানের নাম, প্রকাশনার সালসহ সারসংক্ষেপের আলাদা দুটি অনুচ্ছেদ থাকতে হবে। একটি বইয়ের সারসংক্ষেপ অনধিক ৩০০ শব্দের মধ্যে হতে হবে।
৬. প্রতি ক্যাটাগরিতে জুরিবোর্ডের মাধ্যমে নির্বাচিত দুইজনকে সম্মাননা দেওয়া হবে।
৭. নির্বাচিতদের নগদ অর্থ, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হবে। ৮. বইয়ের কপিরাইট বা অন্যান্য আইনি ইস্যুতে জটিলতা হলে তা লেখকের ওপর বর্তাবে। সংগঠন কোনো দায় নেবে না।
বই জমা দেওয়ার নিয়ম:
৫ জুন ২০২২ থেকে ৩০ জুন ২০২২ পর্যন্ত সম্মাননার জন্য বই জমা দেওয়া যাবে। ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের অফিস (৫৫/১ ইসলাম এস্টেট, পুরানা পল্টন, তৃতীয় তলায় বই জমা দেওয়া যাবে)। সরাসরি কিংবা কুরিয়ারে বই পাঠানো যাবে।
৮. এ ছাড়া সম্মাননা প্রদান উপ-কমিটির আহ্বায়ক কবীর আলমগীরের (০১৬৭৪-২৮২২৫৭) সঙ্গে যোগাযোগ করে বই জমা দেওয়া যাবে।
৯. নিয়ম না মেনে বই জমা দেওয়া হলে তা বাতিল বলে গণ্য হবে।
১০. নির্বাচিতদের অনুষ্ঠানের মাধ্যমে সম্মাননা দেওয়া হবে। অনুষ্ঠানের দিনক্ষণ পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ



