শহরে গ্রামীণ খাবার জনপ্রিয় করা এক উদ্যোক্তা শায়লা
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১১ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
ছোটবেলায় স্বপ্ন ছিল সরকারি চাকরি করবেন কিংবা আইনজীবী হবেন। ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে লেখাপড়া শেষ করে অবশ্য সে পথে আর হাঁটেননি শায়লা আখন্দ। বরং দেশীয় ঐতিহ্য ধরে রেখে গ্রামীণ ঐতিহ্যের খাবারগুলো নতুন করে জনপ্রিয় করতে উদ্যোক্তা হয়ে উঠলেন। ২০০৯ সালে তার উদ্যোক্তা জীবনের শুরু।
ঐতিহ্যবাহী সব দেশীয় খাবার যেমন মুড়ির মোয়া, চিড়ার মোয়া, নিমকি, মুরালি, মনেক্কা, শাহি খুরমা, বাদাম পাপড়ি, বাদাম টানা, তিল পাপড়ি, তিল টানা, নারকেল নাড়ু, তিল নাড়ু, নানারকম পিঠা, শবে-বরাতের হালুয়া, প্যাকেটজাত মশলা পাওয়া যায় তার উদ্যোগ ‘সতেজ’-এ। আছে বিভিন্ন রকমের বৈশাখী গিফট আইটেম।
উদ্যোক্তা হওয়ার পথে সেরকম কারো সহযোগিতা বা সমর্থন পাননি। “পেছনের অনেক গল্প আছে, আশেপাশের মানুষ ও পরিবারে মানুষদের আমার পাশে না থাকা, এটা ছিল সবচেয়ে বড় বাধা। পরে বুঝাতে সক্ষম হলাম যে আমি কিছু করতে পারবো ও একজন ভাল উদ্যোক্তাও হতে পারব,” এভাবে নিজের সফলতার কথা উদ্যোক্তা বার্তাকে জানান শায়লা আখন্দ।
শুরুতে পরিবারের অন্যদের সহায়তা না পেলেও তার উদ্যোক্তা জীবনের শুরু থেকে বড় অনুপ্রেরণা হয়ে আছেন তার হাসব্যান্ড।
শায়লার কর্মভুবনে এখন ৩০ -৩৫ জন কর্মী আছেন। অনলাইনে তার পেইজ ‘সতেজ ফুড’। পণ্য যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন ব্র্যান্ড শপে, যার মধ্যে আছে স্বপ্ন, মীনা বাজার, সি. এস. ডি, প্রাণ ডেইলি শপিং, বেস্ট বাই, ট্রাস্ট ফ্যামিলি নিডস্, ইউনিমার্ট এবং লাজ ফার্মা। খুচরা বাজারেও যাচ্ছে তার পণ্য।
ভবিষ্যতের পরিকল্পনায় তিনি জানান, “আমি চাই দেশীয় ঐতিহ্য যেনো হারিয়ে না যায়। সেসঙ্গে বিদেশেও আমাদের পণ্যের প্রসার ও পরিচিতি করাতে চাই।”
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল

