শহীদ মিনারে আমার ওপর নগ্ন হামলা হয়েছে—রুমিন ফারহানার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫১ এএম, ২১ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার
সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা অভিযোগ করেছেন, বিএনপি নেতাকর্মীদের বাধার কারণে তিনি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবসে শহিদ মিনারে শ্রদ্ধা জানাতে ব্যর্থ হয়েছেন। তিনি দাবি করেন, উত্তেজিত নেতাকর্মীরা তার আনা পুষ্পস্তবক ছিঁড়ে ফেলেছেন। এ ঘটনা ঘটে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে সরাইল উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে ১২টার দিকে রুমিন ফারহানা পুষ্পস্তবক নিয়ে শহিদ বেদীর সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় বিএনপির সাবেক উপজেলা সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী এসে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শুরু করেন। এরপর দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে বিএনপি নেতাকর্মীরা রুমিন ফারহানার আনা পুষ্পস্তবক ছিঁড়ে ফেলেন।
ঘটনার পর পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুষ্পস্তবক অর্পণ করতে না পেরে রুমিন ফারহানা কর্মী-সমর্থকদের সঙ্গে শহিদ মিনার এলাকা ত্যাগ করেন।
রুমিন ফারহানা অভিযোগ করেন, “ওয়ারেন্ট অব প্রেসিডেন্সি অনুযায়ী নির্বাচিত সংসদ সদস্য হিসেবে আমিই সবচেয়ে আগে ফুল দেব। কিন্তু দেখা গেলো বিএনপির কিছু লোক রীতিমতো হামলা চালায় আমার নেতাকর্মীদের ওপর। আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়ার মতো অবস্থা তৈরি হয়। দীর্ঘ ১৭ বছর পর বিএনপি রাষ্ট্র পরিচালনায় এসেছে। তারা যদি স্থানীয় পর্যায়ে নিজেদের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ না করে, এর পরিণতি ভয়াবহ হতে পারে।”
সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবকর সরকার বলেন, “আমরা রাত ১২টা ১ মিনিটে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহিদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছি। সংসদ সদস্য রুমিন ফারহানা ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরাও শ্রদ্ধা জানাতে শহিদ মিনারে এসেছিলেন। ফুল দেওয়ার সময় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”
এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও পুলিশি উপস্থিতি পরিস্থিতি শিথিল করতে কার্যকর ভূমিকা রাখলেও রাজনৈতিক উত্তেজনা দেখা দেয়। রুমিন ফারহানা ও তার দলের নেতারা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের সময় বাধার শিকার হয়েছেন, যা কেন্দ্রীয় শহিদ মিনারের শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের দায়িত্বের উপরও প্রশ্ন তুলেছে।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল



