শাবির ৭০৩ শিক্ষার্থী পাচ্ছেন ইউজিসির সুদবিহীন ঋণ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৪ পিএম, ২৩ নভেম্বর ২০২০ সোমবার
ছবি: সংগৃহীত
করোনা পরিস্থিতিতে অনলাইন শিক্ষা কার্যক্রম সচল রাখতে অস্বচ্ছল শিক্ষার্থীদের স্মার্টফোন কেনার জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) থেকে সুদবিহীন ঋণ পাচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৭০৩ শিক্ষার্থী।
আজ সোমবার (২৩ নভেম্বর) শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদ গণমাধ্যমকে বলেন, স্মার্টফোন কেনার ঋণ প্রদানের জন্য আমরা সরকার ও ইউজিসিকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এটা শিক্ষার্থীদের একটি জোরালো দাবি ছিল। স্মার্টফোন কেনার অর্থও আমরা দ্রুত শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিব।
এছাড়া, অনলাইন ক্লাসে অংশগ্রহণের জন্য অস্বচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহায়তা ছাড়াও বিগত চারমাস যাবত বিনামূল্যে ১৫ জিবি করে সহায়তা প্রদান করে আসছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন বলেন, তালিকাভুক্ত শিক্ষার্থীদের ‘সফটলোন অনুমোদন কমিটির’ কাছে আবেদন করতে হবে। তারপর নিয়ম অনুযায়ী কর্তৃপক্ষ ঋণ প্রদান করবে।
জানা যায়, গত ৪ নভেম্বর ইউজিসির এক সভায় ৩৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪১ হাজার ৫০১ জন অস্বচ্ছল শিক্ষার্থীকে সফটলোনের আওতায় স্মার্টফোন কিনতে জনপ্রতি সর্বোচ্চ ৮ হাজার টাকা ঋণ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
নীতিমালা অনুযায়ী, এ ঋণ ক্যাম্পাস খোলার পর থেকে সনদপ্রাপ্তির পূর্ব পর্যন্ত যেকোনো সময় সমান চার কিস্তিতে বা এককালীন পরিশোধ করতে পারবেন শিক্ষার্থীরা। ঋণের সম্পূর্ণ অর্থ ফেরত না দেয়া পর্যন্ত সংশ্লিষ্ট শিক্ষার্থীর নামে কোনো ট্রান্সক্রিপ্ট ও সাময়িক বা মূল সনদ ইস্যু করা হবে না।
সভায় সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কর্তৃক গঠিত ‘সফটলোন অনুমোদন কমিটির’ সুপারিশের আলোকে শিক্ষার্থীকে ব্যাংক হিসাবের মাধ্যমে ৩১ জানুয়ারি ২০২১-এর মধ্যে বরাদ্দ দেয়ার নির্দেশনা দিয়েছে ইউজিসি।
-জেডসি
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী