শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:১৫ এএম, ১৪ অক্টোবর ২০২৬ বুধবার
সংগৃহীত ছবি
দেশের সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে মাদকের কুফল, কিশোর গ্যাং রোধ, ইভটিজিং ও ‘র্যাগ ডে’র নামে বিশৃঙ্খলা বন্ধ এবং রাতে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে বিশেষ সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
সেই সঙ্গে, আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকদের এসব সিদ্ধান্তের বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন কম্পাইল করে আগামী ২৬ অক্টোবরের মধ্যে পাঠাতে বলা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) মাউশির ওয়েবসাইটে প্রকাশিত এক অফিস আদেশে মাঠপর্যায়ের কর্মকর্তাদের এ নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক নির্মিত মাদকবিরোধী ডকুমেন্টারি ও থিম সং প্রদর্শন এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ইভটিজিং প্রতিরোধ ও র্যাগ ডে’র নামে যেকোনো বিশৃঙ্খলা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং নিয়মিত অভিভাবক সমাবেশ, সভা-সেমিনার ও প্রচারণাপত্র বিতরণের মাধ্যমে রাতে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে সচেতনতা বাড়াতে হবে।
আঞ্চলিক অফিসে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, আওতাধীন জেলার মোট প্রতিষ্ঠান সংখ্যা, মাদকবিরোধী ডকুমেন্টারি প্রদর্শনের হার, ইভটিজিং প্রতিরোধ কমিটি গঠন, অভিভাবক সমাবেশ এবং রাতে পড়াশোনায় মনোযোগ বাড়াতে গৃহীত কার্যক্রমের সার্বিক অগ্রগতি ছক আকারে নির্ধারিত সময়ের মধ্যে ই-মেইলে পাঠাতে হবে।
- সরকারি স্কুলে ভর্তি, আসছে নতুন নীতিমালা
- মমতা বন্দ্যোপাধ্যায়কে ছুরি দিয়ে হামলার চেষ্টার অভিযোগ
- এনআরবিসি ব্যাংকে চাকরির সুযোগ, বয়সসীমা ৫৫
- নারী শিক্ষকের সঙ্গে প্রধান শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
- বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
- ভারতে গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ নিহত ১১
- লালন সাঁইয়ের তিরোধান দিবসে ঢাকাসহ দেশজুড়ে স্মরণানুষ্ঠান
- দেশের যেসব অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস
- ফারজানা রুপার পক্ষে মামলা লড়তে দুই ব্রিটিশ আইনজীবীর আবেদন
- মাত্র ৩৬ বছর বয়সেই মারা গেলেন জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার
- মিষ্টির শূন্য আসনে চোখ তাদের, কাকে বেছে নেবে বিএনপি?
- ১০ গবেষককে গবেষণা বৃত্তি দেবে বাংলা একাডেমি
- শাহরুখের ‘কিং’ সিনেমায় মেয়ে সুহানা খানের বিশেষ গান
- মাত্র ৩৬ বছর বয়সেই মারা গেলেন জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার
- দেশের বাজারে কমল সোনার দাম
- সচিবের দায়িত্বে ৩ নারী হাইকমিশনার ও রাষ্ট্রদূত
- মিষ্টির শূন্য আসনে চোখ তাদের, কাকে বেছে নেবে বিএনপি?
- ডেঙ্গুতে আক্রান্ত এক লাখ ছাড়াল
- চকবাজারের আগুন ৯ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, শতকোটি টাকা ক্ষতি
- আজারবাইজানে স্কুলে হিজাব নিষিদ্ধ, ক্ষোভ মুসলিমদের
- নতুন লঘুচাপের আভাস, ৩ বিভাগে বৃষ্টির আভাস
- ১০ গবেষককে গবেষণা বৃত্তি দেবে বাংলা একাডেমি
- পানছড়ির মাসিনু মারমার গল্পগাথা
- দেশের যেসব অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস
- ঘরে বসেই অনলাইনে যেভাবে ট্রেনের টিকিট কাটবেন
- শাহরুখের ‘কিং’ সিনেমায় মেয়ে সুহানা খানের বিশেষ গান
- হাড়কে সুস্থ রাখবে যেসব খাবার
- ফারজানা রুপার পক্ষে মামলা লড়তে দুই ব্রিটিশ আইনজীবীর আবেদন






