শিক্ষায় উন্নয়নে ৬০ পদক্ষেপ, নিয়োগ ৯ হাজার শিক্ষক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:১২ পিএম, ১৮ এপ্রিল ২০২৬ শনিবার
প্রতীকী ছবি।
বর্তমান সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে শিক্ষা ও ক্রীড়া ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনের ঘোষণা দিয়েছে সরকার।
আজ শনিবার (১৮ এপ্রিল) বিকেলে তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ের কবরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র ড. মাহদী আমীন এই তথ্য জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক ও কর্মমুখী করতে ৯ হাজার ধর্মীয় শিক্ষকসহ বিভিন্ন শূন্য পদে দ্রুত নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া বর্তমান সরকারের গত দুই মাসের ৬০টি উল্লেখযোগ্য পদক্ষেপের বিস্তারিত খতিয়ান তুলে ধরেন উপদেষ্টা।
শিক্ষাক্রমে বড় পরিবর্তন ও নতুন উদ্যোগ: ড. মাহদী আমীন জানান, আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণি থেকে শিক্ষার্থীদের জন্য খেলাধুলা বাধ্যতামূলক করা হচ্ছে। উপজেলা পর্যায়ে ১৮ জন করে ক্রীড়া শিক্ষক নিয়োগের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। এছাড়া প্রাথমিক ও মাধ্যমিক স্তরে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’, কারিগরি শিক্ষা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড যুক্ত করে শিক্ষাক্রমকে আরও সমৃদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
মাদরাসা শিক্ষার আধুনিকায়ন: মাদরাসা শিক্ষাকে যুগোপযোগী করতে স্মার্ট ক্লাসরুম স্থাপন, শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণ এবং কারিগরি কোর্স অন্তর্ভুক্ত করার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার।
নতুন কুঁড়ি ও ক্রীড়া ভাতা: দেশব্যাপী শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণে আবারও শুরু হচ্ছে জনপ্রিয় প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি’। এবারই প্রথমবারের মতো এতে ক্রীড়া ও কোরআন তিলাওয়াত বিভাগ যুক্ত করা হয়েছে। এছাড়া ক্রীড়াবিদদের জন্য ‘স্পোর্টস কার্ড’ ও ‘স্পোর্টস অ্যালাউন্স’ কর্মসূচি চালু করা হয়েছে, যার আওতায় ইতিমধ্যে শতাধিক ক্রীড়াবিদ ভাতা পাচ্ছেন।
শিক্ষার্থীদের জন্য অন্যান্য সুবিধা: উপদেষ্টা আরও জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিশুর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস, জুতা ও পাটের ব্যাগ বিতরণের কার্যক্রম চলমান রয়েছে। পাইলট প্রকল্প হিসেবে শুরু হয়েছে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ পরিকল্পনা। শিক্ষার্থীদের সংসদীয় কার্যক্রম দেখার সুযোগ করে দিতে জাতীয় সংসদের গ্যালারিতে ১৫০টি আসন বরাদ্দ রাখা হয়েছে।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- ৯০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- সাংবাদিক ফরিদা আখতার খানের মৃত্যুবার্ষিকী আজ
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬
- দেশের ১৭ অঞ্চলে বজ্রবৃষ্টি-দমকা হাওয়ার শঙ্কা
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- বিয়েটা আর করতে হলো না: পরীমণি
- উজানের ঢল আর ভারি বৃষ্টিতে বাড়ছে তিস্তার পানি
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, দূষণ শীর্ষে কাম্পালা
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল






