শিবাজি পার্কে লতা মঙ্গেশকর, ভক্তরা জানাচ্ছেন শেষ শ্রদ্ধা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:১৫ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০২২ রবিবার
ফাইল ছবি
না ফেরার দেশে পাড়ি জমালেন ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী লতা মঙ্গেশকর। এরই মধ্যে লতা মঙ্গেশকরের মরদেহ মুম্বাইয়ের শিবাজি পার্কে রাখা হয়েছে। সেখানে সর্বস্তরের হাজারো মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। এই কোকিলকোণ্ঠীর জনপ্রিয় গানগুলো শিবাজি পার্কে বাজানো হচ্ছে।
স্থানীয় সময় পৌনে ৬টার দিকে লতা মঙ্গেশকরের মরদেহ নিজ বাড়ি ‘প্রভুকুঞ্জ’ থেকে শিবাজি পার্কে নিয়ে যাওয়া হয়।
সাধারণ মানুষের শ্রদ্ধা জানানো শেষে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় লতা মঙ্গেশকরের শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হবে।
দীর্ঘ সাত দশক ভারতীয় উপমহাদেশের সংগীতভক্তদের সুরের মায়াজালে বেঁধে রাখা কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকর রোববার চিরবিদায় নেন। তার বয়স হয়েছিল ৯২ বছর।
করোনাভাইরাস ও নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় গত ৮ জানুয়ারি মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয় লতা মঙ্গেশকরকে। শনিবার থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। এরপর ভেন্টিলেশনে নেওয়া হয় তাকে। সেখান থেকে না ফেরার পথে পাড়ি দিলেন ভারতের প্রখ্যাত এই সংগীতশিল্পী।
এর আগে শনিবার (৫ ফেব্রুয়ারি) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল কর্তৃপক্ষ একটি বিবৃতি দিয়েছিল। সেখানে বলা হয়েছে, ‘লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থার আবার অবনতি হয়েছে।’ গত ৯ জানুয়ারি তাকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয়। কয়েক দিন পর তার অবস্থার অবনতি হয়। এ কারণে তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়েছিল। অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় ভেন্টিলেশন থেকে তাকে বের করা হয়। কিন্তু সপ্তাহ না পেরুতেই ফের গুরুতর অবস্থায় সুরসম্রাজ্ঞী।
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান










