ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ৮:৩৩:৩১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭ বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা আজ মহাসপ্তমী পাঁচ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি আজ খোলা থাকবে সব ব্যাংক এক দিনে হাম উপসর্গে আরও ৫ জনের প্রাণহানি

শিশুদের হাতে মোবাইল ফোন দেবেন না : জাফর ইকবাল

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৩৯ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০২৩ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শিশুদের হাতে মোবাইল ফোন না দিয়ে বই তুলে দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় অমর একুশে বইমেলায় সিসিমপুরের শিশুপ্রহরের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।


জাফর ইকবাল বলেন, এখন অনেক অভিভাবকদের দেখি তারা শিশুদের হাতে মোবাইল ফোন তুলে দেন। খাওয়ানোর সময় এই কাজ করেন। শিশুদের হাতে মোবাইল ফোন দেবেন না, তাদের হাতে বই তুলে দিন।

তিনি বলেন, অনেক দিন পর আমি সিসিমপুরের এই অনুষ্ঠানে আবার যুক্ত হলাম। এবার সিসিমপুরে জুলিয়া নামে নতুন এক চরিত্র যুক্ত হবে। শিশুদের অনেকের এখন দেখা যায়, বুদ্ধি কম। এটার কারণ অনেকটা বই না পড়িয়ে মোবাইল হাতে দেওয়া।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ডা. মুজাহিদুল ইসলাম।