ঢাকা, রবিবার ২৯, মার্চ ২০২৬ ৫:১৬:৩৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টির সম্ভাবনা তেলের ডিপোতে বিজিবি মোতায়েন, নজরদারি জোরদার স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী মারা গেছেন ডিমের বাজারে অস্থিরতা: পাইকারদের অভিযোগ

শীতজনিত রোগে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫,৪৩২

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৫১ পিএম, ৪ জানুয়ারি ২০২০ শনিবার

শীতজনিত বিভিন্ন রোগে গত ২৪ ঘণ্টায় দেশব্যাপী ৫ হাজার ৪৩২ জন আক্রান্ত হয়েছেন। আজ  শনিবার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেয়া তথ্যমতে, ৭৬৮ জন রোগী শ্বাসযন্ত্রের তীব্র সমস্যার কারণে চিকিৎসা নিয়েছেন।

অন্যদিকে, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ১ হাজার ৯০৪ জন এবং জন্ডিস, চোখের সমস্যা, চর্মরোগ ও জ্বরসহ অন্যান্য রোগের চিকিৎসা নিয়েছেন ২ হাজার ৭৬০ জন।

গত ১ নভেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত শীতজনিত রোগের কারণে দেশজুড়ে ৫১ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে।