শীতের আগেই শুরু হোক প্রস্তুতি
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৫ এএম, ২ নভেম্বর ২০২৬ সোমবার
সংগৃহীত ছবি
আকাশে হালকা সাদা মেঘ আর সকালবেলার কুয়াশার ইঙ্গিত জানিয়ে দিচ্ছে শীত আসন্ন। বাংলাদেশে শীত খুব দীর্ঘ না হলেও ত্বক, চুল, হাত-পায়ের জন্য এ সময়টা হয়ে ওঠে বেশ কঠিন। হঠাৎ করে ঠান্ডা হাওয়া আর শুষ্ক আবহাওয়া ত্বককে রুক্ষ করে তোলে, চুলে দেখা দেয় খুশকি, আর হাত-পা ফেটে ব্যথা পর্যন্ত হতে পারে। তাই শীত পুরোপুরি নামার আগেই সঠিক যত্নে অভ্যস্ত হয়ে গেলে মৌসুম জুড়েই সতেজ থাকা সম্ভব।
ত্বকের যত্ন
শীতে বাতাসে আর্দ্রতা কমে যায়, ফলে ত্বকের প্রাকৃতিক তেল দ্রুত শুকিয়ে যায়। তাই এখন থেকেই ত্বককে প্রস্তুত করা জরুরি।
ময়েশ্চারাইজার ব্যবহার: ত্বক ধোয়ার পরপরই ময়েশ্চারাইজার লাগানো উচিত। অয়েল-বেসড ক্রিম বা লোশন এ সময়েন জন্য উপযুক্ত।
ক্লিনজিং ও এক্সফোলিয়েশন: হালকা ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করুন। সপ্তাহে একবার নরম স্ক্রাব ব্যবহার করলে মৃত কোষ উঠে যাবে, তবে অতিরিক্ত ঘষাঘষি করা চলবে না।
প্রাকৃতিক উপাদান: মধু, দই, অ্যালোভেরা জেল বা শসার প্যাক ব্যবহার করলে ত্বক আর্দ্রতা ফিরে পায়।
সানস্ক্রিন: শীতে সূর্যের আলো কম মনে হলেও আল্ট্রাভায়োলেট রশ্মি ত্বকের ক্ষতি করে। তাই দিনে বাইরে বের হলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন।
চুলের যত্ন
শীতকালে চুল দ্রুত শুষ্ক হয়ে পড়ে, মাথার ত্বকে খুশকি দেখা দেয়।
তেল মালিশ: সপ্তাহে অন্তত দু’বার নারকেল, জলপাই বা বাদাম তেল দিয়ে হালকা গরম করে মাথায় মালিশ করলে চুলে আর্দ্রতা ফিরে আসে।
শ্যাম্পু ও কন্ডিশনার: অল্প পরিমাণে মাইল্ড শ্যাম্পু ব্যবহার করে অবশ্যই কন্ডিশনার দিন। অতিরিক্ত শ্যাম্পু চুলকে আরও শুষ্ক করে দেয়।
প্রাকৃতিক প্যাক: ডিম ও দই মিশিয়ে হেয়ার প্যাক ব্যবহার করলে চুল নরম ও উজ্জ্বল থাকে।
খুশকি নিয়ন্ত্রণ: নিমপাতা সিদ্ধ করে পানি ঠান্ডা করে ধুয়ে নিলে খুশকি কমে যায়।
হাত-পায়ের যত্ন
শীতে হাত-পা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। ফাটা গোড়ালি বা শুকনো হাত অনেক সময় ব্যথার কারণ হয়।
হাতের যত্ন: প্রতিবার হাত ধোয়ার পর ময়েশ্চারাইজার ব্যবহার করুন। রাতে ঘুমানোর আগে ভ্যাসলিন বা গ্লিসারিন লাগালে হাত নরম থাকে।
পায়ের যত্ন: সপ্তাহে একদিন গরম পানিতে সামান্য লবণ দিয়ে পা ভিজিয়ে রাখুন। পরে স্ক্রাব দিয়ে ঘষে ফাটা অংশ পরিষ্কার করে ভ্যাসলিন বা ক্রিম ব্যবহার করুন।
গোড়ালি সুরক্ষা: শীতকালে খোলা স্যান্ডেল পরা এড়িয়ে চলুন। তুলোর মোজা ব্যবহার করলে পায়ের আর্দ্রতা বজায় থাকে।
খাবার ও পানি
শীতের যত্ন শুধু বাহ্যিক নয়, অভ্যন্তরীণ যত্নও জরুরি। পর্যাপ্ত পানি পান, শাকসবজি ও ভিটামিন-সমৃদ্ধ খাবার খাওয়া ত্বক ও চুল উভয়ের জন্য উপকারী। বাদাম, মাছ, ফলমূল শরীরকে ভেতর থেকে পুষ্টি দেয়।
শীত আমাদের জীবনে ভিন্ন রূপ নিয়ে আসে। তবে একটু সচেতনতা আর যত্ন নিলে ত্বক, চুল ও হাত-পা সবই থাকবে সুস্থ ও আকর্ষণীয়। শীত আসার আগেই অভ্যাস গড়ে তুলুন, তাহলেই মৌসুমজুড়ে সৌন্দর্যের হাসি ফুটবে আপনার মুখে।
- বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা
- মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান
- শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, পাবেন প্রভিডেন্ট ফান্ড
- শাহরুখের জন্মদিনে ‘কিং’-এর প্রথম গান প্রকাশ
- শীতের আগেই শুরু হোক প্রস্তুতি
- চলতি সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি
- ‘স্বর্ণের ডিম’ আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক
- মিরপুরে সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- সোনার শহরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা
- প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল
- টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯







