ঢাকা, শনিবার ০৭, নভেম্বর ২০২৬ ৯:৩৩:৫৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি

‘শেখ হাসিনা বিশ্বের শীর্ষ ১৩ বুদ্ধিজীবীর একজন’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৩:২৫ পিএম, ২ জানুয়ারি ২০১৭ সোমবার

বর্তমান বিশ্বের শীর্ষ ১৩ বুদ্ধিজীবীর মধ্যে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও একজন বলে মন্তব্য করে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, মাটি ও মানুষের কাঙ্খিত লক্ষ্য পূরণে তিনি সফল হয়েছে। বঙ্গবন্ধু যে সমাজসেবার গোড়াপত্তন করেছিলেন তার সুযোগ্য কন্যা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আজ তিনি সফল হয়েছেন।

সোমবার রাজধানীর উসমানী মিলনায়তনে সমাজসেবা দিবস- ২০১৭ উপলক্ষে ৪ দিনব্যাপী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জিল্লার রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. মোজাম্মেল হোসেন, মহাপরিচালক গাজী নুরুল কবীর, পরিচালক আবু মো. ইউসুফ প্রমুখ।

অনুষ্ঠানে সফল ক্ষুদ্রঋণ গ্রহীতা ক্যাটাগরিতে ৩ জন, দক্ষতা উন্নয়ন প্রকল্পে ৩ এবং শিশু পরিবার থেকে শিক্ষা গ্রহণ করে সফল ৩ জনকে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়। ‘সমাজসেবার উদ্ভাবন এবার সেবায় ডিজিটালাইজেশন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৪ দিনব্যাপী এই মেলা বিকেল ৫টা থেকে শুরু হবে।

প্রতিমন্ত্রী বলেন, সমাজসেবা অধিদফতর ২১১টি প্রতিষ্ঠানের মাধ্যমে শিশুদের বিকাশ, সুরক্ষা ও উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। এ মন্ত্রণালয় ৫০টি কর্মসূচির মাধ্যমে সামাজিক নিরাপত্তা বেষ্টনি তৈরি করেছে। সন্তানদের মানুষের মতো মানুষ করে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। তবেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা সম্ভব হবে বলেও মনে করেন তিনি।