শেখ হাসিনা মানবতার বাতিঘর : ওবায়দুল কাদের
বাসস | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৮:১৫ পিএম, ৯ অক্টোবর ২০১৭ সোমবার
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা মানবতার বাতিঘর। তাঁর কারণেই বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের রোহিঙ্গারা বাংলাদেশে অশ্রয় পেয়েছে।
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে প্রায় তিন সপ্তাহের সফর শেষে দেশে ফেরার পর আজ শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘তার জন্যই এতোগুলো মানুষ আশ্রয় পেলো, নতুন জীবন পেলো। মানবতার বাতিঘর শেখ হাসিনা। তিনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। জাতিসংঘের পাঁচ দফা দাবি তুলে ধরেছেন। দেশে ফিরে এসেছেন, আপনাকে অভিনন্দন।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর কমিটমেন্ট নিয়ে কাজ করেন বলেই তিনি সফল এ কথা উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা মাদার অব হিউম্যানিটি। সুনামগঞ্জ থেকে সুন্দরবন, কুতুবদিয়া থেকে তেঁতুলিয়া সবখানে শেখ হাসিনার প্রশংসায় পঞ্চমুখ সবাই। তিনি আরও আগেই আসতেন। গলব্লাডারে অপারেশনের কারণে একটু বিলম্ব হয়েছে। তবে সবসময়ই তিনি দেশের খোঁজ-খবর রেখেছেন। দেশের বাইরে বসে কাজও করেছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী গভীর কমিটমেন্ট নিয়ে কাজ করেন। কেন এ কথা বলছি, তার কারণ আমি বলেছিলাম পদ্মাসেতুর এতো বড় একটা উদ্বোধন হতে যাচ্ছে, আপনি থাকবেন না? সেসময় তিনি নিজেই বলেছেন, আমার জন্য পদ্মাসেতুর কাজ এক মিনিটও থেমে থাকবে না। তার কাছে দেশের মানুষ ও অগ্রগতি সবার আগে।
এর আগে সকাল ৯টা ২৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। বিমান থেকে নেমে আসলে বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে আওয়ামী লীগ, বুদ্ধিজীবী, কেন্দ্রীয় ১৪ দল, সংবাদিক নেতৃবৃন্দ, খেলোয়ার ও ক্রিয়া নেতৃবৃন্দ, সম্মলিত সাংস্কৃতিক জোট, বাংলা একাডেমি, ঢাকা বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ব্যাবসায়ী নেতারাসহ সমাজের বিশিষ্ট ব্যক্তিরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানান। বাসস
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী




