ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ১১:৪১:৫০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর রাজধানীর বাইরে অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে

শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হলেন টাঙ্গাইলের পাঁচ নারী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০৫ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

টাঙ্গাইলের পাঁচ নারী ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইলের জেলা প্রশাসকের সভাকক্ষে ওই পাঁচ জয়িতাকে সনদ ও সম্মাননা প্রদান করেন জেলা প্রশাসক ডক্টর মো. আতাউল গনি।

এ সময় পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মেহেরুন্নেছা মনি, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকা বিভাগের শ্রেষ্ঠ পাঁচ জয়িতা হচ্ছেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী মমতাজ সুলতানা, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ডা. মিরুফা তাজনীন, সফল জননী সাহেরা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী জান্নাতুল ফেরদৌস শান্তা, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা লুৎফা আক্তার।