ঢাকা, সোমবার ০৫, অক্টোবর ২০২৬ ৫:৪৭:১২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিশু হাসপাতালে উপচে পড়া ভিড়, বাড়ছে সর্দি-জ্বরের রোগী ইয়েমেনে সংঘাতে ঘরছাড়া ২ লাখ গোপনে ভিডিও পাঠালেন সৌদিতে নির্যাতনের শিকার রেহেনা বে অব বেঙ্গল কনভারসেশনের দ্বিতীয় দিনের সংলাপ শুরু দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল তিন মাসে নির্যাতন-হয়রানির শিকার ১৬২ সাংবাদিক দেশের ৪ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস সবজির দামে আগুন, শিম ২০০ টাকা

সন্ধ্যা মুখোপাধ্যায়ের জম্মদিন আজ

ডেস্ক নিউজ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪০ পিএম, ৪ অক্টোবর ২০২৬ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এক সময় সুচিত্রা সেনের কণ্ঠ হিসেবে সন্ধ্যা মুখোপাধ্যায় ছাড়া আর কাউকেই ভাবতে পারতেন না সংগীত পরিচালকরা। হেমন্ত মুখোপাধ্যায়, সলিল চৌধুরীর সঙ্গে জুটি বেঁধে বহু কালজয়ী গান উপহার দিয়েছেন গীতশ্রী। ১৯৬৬ খ্রিষ্টাব্দে কবি ও গীতিকার শ্যামল গুপ্তকে বিয়ে করেন সন্ধ্যা মুখোপাধ্যায়। শিল্পীর গাওয়া বহু গানের কথাই শ্যামল গুপ্তর লেখা।

১৯৩১ খ্রিষ্টাব্দের ৪ অক্টোবর কলকাতার ঢাকুরিয়া এলাকায় জন্মগ্রহণ করেন সন্ধ্যা মুখোপাধ্যায়। ৬ ভাইবোনের মধ্যে তিনি সবার ছোট। ছোটবেলা থেকে সংগীতের প্রতি অনুরাগ। পণ্ডিত সন্তোষ কুমার বসু, অধ্যাপক এ টি কান্নান, অধ্যাপক চিন্ময় লাহিড়ীর কাছে তার শিক্ষা শুরু। ছিলেন ওস্তাদ বড়ে গুলাম আলি খাঁর শিষ্য। প্রথমে মুম্বাইয়ে নিজের ক্যারিয়ার শুরু করেন তিনি। রাইচাঁদ বড়াল, শচীন দেববর্মণের মতো সংগীত পরিচালকের তত্ত্বাবধানে ‘আঞ্জান গড়’, ‘তরানা’র মতো সিনেমার গানে নেপথ্য কণ্ঠ দিয়েছিলেন।

প্রায় ১৭টি হিন্দি ছবির জন্য গান গাওয়ার পর ব্যক্তিগত কারণে কলকাতায় চলে আসেন তিনি। সেই থেকে শুরু বাংলার সুরেলা জগতের এক নতুন অধ্যায়। ‘সপ্তপদী’, ‘পথে হল দেরী’, ‘অগ্নি পরীক্ষা’, ‘দেওয়া নেওয়া’, ‘পিতা-পুত্র’– একের পর এক সিনেমায় তার কণ্ঠের জাদু শ্রোতাদের মুগ্ধ করেছে বললে কম বলা হবে।

এক সময় সুচিত্রা সেনের কণ্ঠ হিসেবে সন্ধ্যা মুখোপাধ্যায় ছাড়া আর কাউকেই ভাবতে পারতেন না সংগীত পরিচালকরা। হেমন্ত মুখোপাধ্যায়, সলিল চৌধুরীর সঙ্গে জুটি বেঁধে বহু কালজয়ী গান উপহার দিয়েছেন গীতশ্রী। ১৯৬৬ খ্রিষ্টাব্দে কবি ও গীতিকার শ্যামল গুপ্তকে বিয়ে করেন সন্ধ্যা মুখোপাধ্যায়। শিল্পীর গাওয়া বহু গানের কথাই শ্যামল গুপ্তর লেখা।

১২ বছর বয়স থেকে গান গাইছেন। সংগীতের পেছনে জীবনের ৭৫টি বছর ব্যয় করেছেন। ‘এ শুধু গানের দিন, এ লগন গান শোনাবার’, ‘মধুমালতী’, ‘হয়তো কিছুই নাহি পাব’, ‘তুমি নাহয়’, ‘আয় বৃষ্টি ঝেঁপে’, ‘যমুনা কিনারে’সহ অনেক কালজয়ী গানে কণ্ঠ দিয়েছেন তিনি। ১৯৭১ খ্রিষ্টাব্দে ‘জয়জয়ন্তী’ ও ‘নিশিপদ্ম’ ছবিতে গান গেয়ে শ্রেষ্ঠ গায়িকা হিসেবে ভারতের জাতীয় পুরস্কার পেয়েছিলেন সন্ধ্যা। এ ছাড়া ২০১১ খ্রিষ্টাব্দে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার তাকে ‘বঙ্গবিভূষণ’ উপাধিতে সম্মানিত করে।

সন্ধ্যা মুখোপাধ্যায় ২০২২ খ্রিষ্টাব্দের ১৫ ফেব্রুয়ারি পরলোকগমন করেন।