সপ্তাহ না ঘুরতেই করোনায় মৃত্যু দ্বিগুণ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৩ এএম, ৩ এপ্রিল ২০২০ শুক্রবার
ছবি: ইন্টারনেট
বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দ্রুতগতিতে বাড়তে থাকায় মহা উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ নিয়ে আরো একবার বিশ্বকে সচেতন করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস অ্যাধনম ঘেব্রেইয়েসাস। পাশাপাশি এই যুদ্ধে লড়ার জন্য এবং প্রতিটি মানুষের যাতে খাদ্য সরবরাহ নিশ্চিত হয়, সে ব্যাপারে সমস্ত দেশকে সামাজিক কল্যাণমূলক কাজ করার অনুরোধ জানিয়েছেন তিনি। এই সময়ে যাতে উন্নয়নশীল দেশগুলি আর্থিক সঙ্কট কাটিয়ে উঠতে পারে, তার জন্য ইন্টারন্যাশনাল কমিউনিটিগুলির কাছে তাদের ঋণ মকুবের আহ্বান জানিয়েছেন টেড্রোস।
বুধবার তিনি সাংবাদিকদের বলেন, ‘কোভিড ১৯-কে অতিমারি ঘোষণার পর চার মাস হয়ে গেল। বিশ্বব্যাপী এই রোগ নিয়ন্ত্রণে আসার কোনো নাম নিচ্ছে না, উল্টে হু হু করে বাড়ছে সংক্রমণের এবং মৃতের সংখ্যা। গত এক সপ্তাহে মৃতের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। দ্রুতই ১০ লক্ষ ছুঁয়ে ফেলবে সংক্রমণের সংখ্যা, মৃতের সংখ্যা ছুঁয়ে ফেলবে ৫০ হাজার।’
গত ডিসেম্বরে চিন থেকে সারা বিশ্বে ছড়াতে শুরু করে এই সংক্রমণ। চীনের পর ইতালি, স্পেন এবং আমেরিকায় এখনও পর্যন্ত সবচেয়ে বেশি তাণ্ডব চালাচ্ছে কোভিড-১৯। বিশ্বে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৯ লাখ ৫৪ হাজার ৩১৮ জন। মৃত্যু হয়েছে ৪৮ হাজার ৫৫৩ এবং করোনা থেকে সেরে উঠেছেন ২ লাখ ২ হাজার ৯১৩ জন।
এই অবস্থায় লকডাউনই একমাত্র উপায় এই রোগের সঙ্গে লড়ার জন্য। এমতাবস্থায় সবচেয়ে বিপদে পড়ছেন দিনমজুররা। অনেক দেশও চরম আর্থিক সঙ্কটের মধ্যে রয়েছে। যাতে সেই সমস্ত দেশের গরিব মানুষের দৈনিক ন্যূনতম খাদ্যের জোগানটুকু হয়, সেই চিন্তা মাথায় রেখি ওই সমস্ত দেশকে এবং তার নাগরিকদের আর্থিক সঙ্কটের থেকে বাঁচাতে ঋণ মকুবের প্রস্তাব দিয়েছেন তিনি।
-জেডসি
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী







