সফল নারী উদ্যোক্তারা পেলেন সম্মাননা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৩ পিএম, ২৬ মার্চ ২০২২ শনিবার
ফাইল ছবি
অনলাইন উদ্যোক্তা পরিবার আয়োজিত মুগ্ধ বিউটি মেকওভারের সহযোগিতায় ঠাকুরগাঁও এর সকল অনলাইন উদ্যোক্তাদের নিয়ে "উদ্যোক্তা আসর অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে শহরের একটি রেস্টুরেন্টে কেক কাটার মধ্য দিয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।অনুষ্ঠানে সফল উদ্যোক্তাদের ক্রেস্ট প্রদান করা হয়েছে। মোট ৫ জন উদ্যোক্তাকে ক্রেস্ট এর মাধ্যমে সন্মাননা জানান আমন্ত্রিত অতিথিরা ।ঠাকুরগাঁও অনলাইন উদ্যোক্তা পরিবারের সফল উদ্যোক্তা "মুগ্ধ বিউটি মেকওভার" প্রতি মাসে গ্রুপ থেকে প্রায় লক্ষাধিক টাকা আয় করে থাকেন সে সুবাধে গ্রুপ থেকে তাকে সন্মাননা জানানো হয়।
এছাড়াও সফল উদ্যোক্তা লাভলী বিউটি পার্লার,বেস্ট কন্ট্রিবিউট হিসেবে আবিদা সুলতানা আশাসহ কয়েকজনকে ক্রেস্ট প্রদান করা হয়। মুগ্ধ বিউটি মেকওভার এর স্বত্বাধিকারী সুমি আক্তার বলেন "করোনার সময় যখন পার্লার ব্যবসায় ধস নামে সেসময় ঠাকুরগাঁও এর এই গ্রুপের মাধ্যমে অনলাইনে আমার কাজের বিস্তৃতি ঘটে। বর্তমানে এই গ্রুপ থেকেই আমার প্রতি মাসে প্রায় লক্ষাধিক টাকা ইনকাম করি এখন বেশ ভালোই চলছে।
অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তারুণ্য একাডেমির পরিচালক প্রীতি গাঙ্গুলী, গ্রুপের মডারেটর মমতাজ ফারিহা মম,মারিয়া মিতু, শ্রাবণী মাহমুদ সহ সকল সফল নারী উদ্যোক্তারা।
এই বিষয়ে ঠাকুরগাঁও অনলাইন উদ্যোক্তা পরিবারের এডমিন সানজিদা শারমিন সেতু জানান আমাদের গ্রুপের মেম্বার সংখ্যা এখন প্রায় ৬০০০০। প্রায় ৪০/৫০ জন উদ্যোক্তা এবং অসহায় নারীরা তাদের ব্যবসা সফলভাবে পরিচালনা করছেন এই গ্রুপের মাধ্যমে।
অনলাইন বিজনেস প্লাটফর্ম এর যাত্রা শুরু হয় ১৪’ই মে ২০২০ সালে। প্রায় ২ বছর এই অনলাইন গ্রুপটি থেকে তৈরি হয়েছে শতাধিক নারী উদ্যোক্তা। সেতু আরো জানান নারীরা ঘরে বসে অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে যাতে নিজেদের স্বাবলম্বী করতে পারেন সে লক্ষ্য নিয়েই তারা কাজ করে যাচ্ছেন।
এখানে নারী উদ্যোক্তাদের কেউ পোশাক, কেউ গয়না, কেউ হাতে পাটের তৈরি জিনিস, কেউ তৈরি করছে খাবার সহ নানা পণ্য বিক্রি করছেন। অনেকে দেশীয় সংস্কৃতিকে তুলে ধরার কাজ করছেন। কেউ শৌখিন পণ্যকে নিয়ে ব্যবসায় নেমেছেন।
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬


