সবজির বাজার গরম, বেড়েছে মুরগির দাম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৮ এএম, ১৭ সেপ্টেম্বর ২০২১ শুক্রবার
ফাইল ছবি।
বাজারে প্রায় সব ধরনের সবজি পাওয়া গেলেও চড়া দামে বিক্রি হচ্ছে। বেশিরভাগ সবজির কেজি এখন ৫০ টাকার ওপরে বিক্রি হচ্ছে। কিছুদিন আগেও বেশিরভাগ সবজি ২০ থেকে ৩০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছিল।
সবজির পাশাপাশি চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের মুরগি। গরু ও খাসির মাংস দীর্ঘদিন ধরেই চড়া।
আজ শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, অন্তত ৪০ টাকা কেজির কমে মিলছে না কোনো সবজি। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে তিন থেকে পাঁচ টাকা, ব্রয়লারের দাম বেড়েছে প্রতিকেজিতে ২০ থেকে ২৫ টাকা।
ইলিশের ভরা মৌসুম চলছে এখন। বাজারে ইলিশ মাছ প্রচুর থাকলেও দাম আকাশছোঁয়া। ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশের দাম হাঁকা হচ্ছে প্রতিকেজি ৮০০ টাকা। আধাকেজির নিচের ক্ষেত্রে কেজিতে ৬০০ টাকা চাইছেন বিক্রেতারা। রুইমাছ আকার ভেদে বিক্রি হচ্ছে ১৯০ থেকে ৩০০ টাকা কেজিতে। ট্যাংরা জাতীয় ছোট মাছের কেজি ৪০০ টাকার আশেপাশে।
পেঁয়াজের কেজি ৫০ থেকে ৫২ টাকায় থাকলেও দেশি রসুন এখন ৭০ টাকা কেজি। ডায়মন্ড আলু বিক্রি হচ্ছে ১০০ টাকা পাল্লায়। এক সপ্তাহ আগের তুলনায় চালের দাম বাড়েনি। মোটা চাল ৪৬ টাকা এবং '২৮' বিক্রি হচ্ছে ৫২ টাকা কেজিতে। তবে বেড়েছে পাকিস্তানি মুরগির দাম। তা কেজিতে অন্তত ১৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২৯০ থেকে ২৯৫ টাকায়। ব্রয়লারের দাম ১৫৫ থেকে ১৬০ টাকা কেজি। গরুর মাংসের কেজি ৬০০ টাকায় স্থির আছে।
বাজারে দেখা গেছে, টমেটো, বেগুন, শসা, কাঁকরোল, চিচিঙ্গা, ঢ্যাঁড়স, চালকুমড়া, বরবটি ইত্যাদি সব সবজির দামই কাছাকাছি। তবে ৪০ টাকা কেজির নিচে কোনো সবজি পাওয়া যায়নি। এগুলো সর্বোচ্চ ৬০ থেকে ৬৫ টাকায়ও বিক্রি হতে দেখা গেছে।
সবজি, পেঁয়াজ ও ব্রয়লার মুরগির দাম বাড়ার কারণ হিসেবে সরবরাহ কম থাকাকেই দায়ী করেছেন একাধিক বিক্রেতা। তারা বলছেন, পণ্য পর্যাপ্ত এলেই দাম কমে যাবে। ক্রেতা কাউসার হোসেন ইত্তেফাক অনলাইনকে বলেন, ব্রয়লার মুরগির দাম থাকা উচিত ১২০ টাকার মধ্যে। দুই/তিন সপ্তাহ আগে এমনই ছিল। ইলিশের মৌসুমেও এই মাছে হাত দেওয়া যাচ্ছে না। এখন বাজার মানেই ডাকাতি।
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার










