সরকারপ্রধান হিসেবে একই পরিবারের ৩য় ব্যক্তি তারেক
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:২৭ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার
ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জিতে সরকার গঠন করেছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। প্রধানমন্ত্রী হিসেবে জিয়া পরিবারের তৃতীয় ব্যক্তি হিসেবে তারেক রহমান সরকারপ্রধান হয়েছেন।
আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে শপথ গ্রহণের পর দেশের ১১তম প্রধানমন্ত্রী হয়েছেন এই নেতা। এর মধ্য দিয়ে দেশের রাজনৈতিক ইতিহাসে একটি বিরল অধ্যায়ের সূচনা হয়েছে। একই পরিবারের তিন সদস্য সরকার প্রধান হওয়ার নজিরে যুক্ত হয়েছে জিয়া পরিবার।
তারেক রহমানের বাবা জিয়াউর রহমান স্বাধীনতা-উত্তর সময়ে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন এবং ১৯৭৮ সালে বিএনপি প্রতিষ্ঠা করেন। ১৯৮১ সালে জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর রাজনৈতিক অঙ্গনে পা রাখেন তার মা খালেদা জিয়া।
স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে তিনি ব্যাপক জনসমর্থন অর্জন করেন। ১৯৯১ সালের নির্বাচনে বিজয়ের মধ্য দিয়ে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। পরবর্তী সময়ে আরও দুই দফায় সরকার পরিচালনা করেন তিনি।
বাবা-মায়ের পর এবার সরকার পরিচালনার দায়িত্বে তারেক রহমান। তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে একই পরিবারের তিনজন সরকারপ্রধান হওয়ার পাশাপাশি সরকার পরিচালনার নেতৃত্বে অভিষেক হয়েছে দ্বিতীয় প্রজন্মের।
রাজতন্ত্র বাদে আধুনিক রাষ্ট্রব্যবস্থায় একই পরিবারের একাধিক সদস্যের শীর্ষ নেতৃত্বে আসার উদাহরণ বিশ্বে বিরল হলেও একেবারে অনুপস্থিত নয়। ভারতে জওহরলাল নেহরু, তার মেয়ে ইন্দিরা গান্ধী এবং নাতি রাজীব গান্ধী—তিনজনই প্রধানমন্ত্রী ছিলেন। পাকিস্তানে জুলফিকার আলী ভুট্টো, তার মেয়ে বেনজির ভুট্টো ও তার স্বামী আসিফ আলী জারদারিও প্রধানমন্ত্রী ছিলেন। শ্রীলঙ্কায় এস ডব্লিউ আর ডি বন্দরনায়েকে, শ্রীমাভো বন্দরনায়েকে ও চন্দ্রিকা কুমারাতুঙ্গা একই পরিবারে থেকে রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব দিয়েছেন। এ ছাড়া উত্তর কোরিয়ায় কিম পরিবার, থাইল্যান্ডে সিনাওয়াত্রা পরিবার, গ্রিসে পাপানড্রেউ পরিবারসহ বিভিন্ন দেশে পারিবারিক রাজনৈতিক ধারাবাহিকতার নজির রয়েছে।
যুক্তরাজ্যে দীর্ঘ প্রায় দেড় যুগ কাটিয়ে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। তখন তিনি ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দেশে ফেরার সপ্তাহ না পেরোতেই মারা যান তার মা খালেদা জিয়া। মায়ের মৃত্যুর পর তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হন। ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে তার নেতৃত্বে ২১২টি আসনে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় বিএনপি জোট। এখন বাবা-মায়ের পর তিনিও সরকার চালানোর দায়িত্ব নিলেন।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল



