সরিষা ফুলের মধু চাষ করে স্বাবলম্বী হচ্ছেন অনেকেই
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৬ এএম, ২ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
ভোজ্য তেলের ঘাটতি কমানোর চ্যালেঞ্জ মোকাবেলায় শরীয়তপুরে আগাম ও উন্নত জাতের সরিষা উৎপাদনের কার্যক্রম গতিশীল হয়েছে। সরকারের মহাপরিকল্পনা বাস্তবায়নে এবার জেলাটিতে দ্বিগুণ জমিতে সরিষা আবাদ হয়েছে।
২০২৫ সালের মধ্যে দেশের ভোজ্য তেলের উৎপাদন ৪০ শতাংশ বাড়ানোর লক্ষ্যে কাজ করছে সরকার। এরই অংশ হিসেবে শরীয়তপুর কৃষি বিভাগ বারি-১৮, বারি-১৪, বারি-১৭, বিনা-৪ ও বিনা-৯ জাতে সরিষা আবাদে চাষিদের উদ্বুদ্ধ করছে। এতে গত মৌসুমের চেয়ে এবার জেলাটিতে ৪ হাজার ১৩০ হেক্টর বেশি জমিতে সরিষা আবাদ হয়েছে।
কৃষকরা বলছেন, এবার ফলন ভালো হওয়ায় ভালো লাভের প্রত্যাশা করছেন তারা।
জাতীয় ঘাটতি পূরণে মাঠ পর্যায়ে ব্লক ভিত্তিক শস্য বিন্যাসের মাধ্যমে আগাম জাতের সরিষার চাষের কথা জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ।
শরীয়তপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ গোলাম রাসুল জানান, উপজেলার ক্রপ পর্যায় থেকে শুরু করে বিভিন্ন কার্যক্রম পাশাপাশি প্রণোদনা গ্রহণ করায় সরিষার আবাদ এ বছর ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। আশা করছি, আগামী চার বছরের মধ্যে আমাদের যে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি অর্জন করতে সক্ষম হবো।
এদিকে, মাগুরা সদরের ইছাখাদ গ্রামের মুখলেসুর রহমান এবার নিজ এলাকায় বড় পরিসরে মধু চাষ করে সফল হয়েছেন। সরিষা খেতের পাশে মৌ বক্সে উৎপাদিত এই খাটি মধু কিনতে প্রতিদিনই তার কাছে ভিড় করছেন অনেক মধু ব্যবসায়ী ও খুচরা ক্রেতা। এ কাজে নিজে সফল হওয়ার পাশাপাশি আশেপাশের জেলার প্রায় ৫ হাজার বেকার নারী-পুরুষকে প্রশিক্ষণ দিয়ে মোখলেছ।
মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুফি মোহাম্মদ রফিকুজ্জামান জানান, সরিষা থেকে আমরা তেল পাচ্ছি, একই সঙ্গে মধুও পাচ্ছি আমরা। একই সঙ্গে দুটো পণ্যকে পাচ্ছি আমরা।
অন্যদিকে সাভারের ধামরাইয়ে বিস্তীর্ণ মাঠ জুড়ে ফুটে থাকা এই হলুদের রাজ্যের পাশে মৌ বক্স বসিয়ে খাটি মধু উৎপাদন করেছে স্থানীয় চাষিরা। এসব মধু সংগ্রহে দিনরাত কাজ করার পাশাপাশি দৈনিক মজুরির ভিত্তিতে স্থানীয় বেকার যুবকদেরও সহায়তা নিচ্ছেন। উপজেলাটিতে এবার ৬ হাজার ১ শ হেক্টর জমিতে উৎপাদিত সরিষা থেকে প্রায় ৭ মেট্রিকটন মধু সংগ্রহ করা যাবে বলছে স্থানীয় কৃষি বিভাগ।
সরকারের সঠিক উদ্যোগ ও পরিকল্পনা সরিষা থেকে উৎপাদিত এসব তেল ও মধু প্রক্রিয়াজাত এবং বাজারজাতকরণের পথকে আরো সহজ করবে, এমনটাই প্রত্যাশা চাষিদের।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল

