সহজ শর্তে ঋণ পাবেন ক্ষুদ্র উদ্যোক্তারা
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৩ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার
ফাইল ছবি
অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে যে ক্ষুদ্র উদ্যোক্তারা ক্রেতাদের কাছে কুরিয়ারের মাধ্যমে পণ্য সরবরাহ করেন, তাদেরকে আর্থিক অন্তর্ভুক্তিকরণের লক্ষ্যে বাংলাদেশ ফাইন্যান্স ও ডেলিভারি টাইগার লিমিটেডের মধ্যে একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চুক্তির ফলে ডেলিভারি টাইগার প্ল্যাটফর্মে নিবন্ধিত ক্ষুদ্র উদ্যোক্তাদের বিভিন্ন মেয়াদে ঋণ প্রদান করবে বাংলাদেশ ফাইন্যান্স। এতে আর্থিক প্রতিষ্ঠান এবং উদ্যোক্তাদের মধ্যে যে যোগসূত্র তার সাথে প্রযুক্তির ব্যবহারে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানোর মাধ্যমে সরকারের এসডিজি বাস্তবায়ন করতে চায় দুই প্রতিষ্ঠান।
বাংলাদেশ ফাইন্যান্সের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কায়সার হামিদ এবং ডেলিভারি টাইগারের পক্ষে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মাশরুর আরেফিন সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করেন।
ফাইন্যান্সের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কায়সার হামিদ বলেন, অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে যেসব ক্ষুদ্র উদ্যোক্তারা তাদের পণ্য ডেলিভারি করে থাকে, তাদের ব্যবসা প্রসারে মূল অন্তরায় পুঁজি,এই উদ্যোগের ফলে এসব তরুণ ও নারী উদ্যোক্তারা স্বল্প সুদে, সহজ শর্তে এবং স্বল্প সময়ের মধ্যে পুঁজির যোগান পাবেন বলেও জানান তিনি।
ডেলিভারি টাইগারের পক্ষে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মাশরুর আরেফিন বলেন, উদ্যোক্তারা এই ঋণের ফলে উজ্জীবিত হবেন, তাদের স্বাবলম্বী করে তোলার পথকে সুগম করতে পারবেন। এই স্বাবলম্বী উদ্যোক্তারাই সরকারের এসডিজি লক্ষ্য অর্জনের জন্য সহযোগিতা করবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফাইন্যান্সের হেড অব সাসটেইন্যাবল ফাইনান্স মোহাম্মদ কোহিনুর হোসেন, হেড অব অপারেশন্স মো. রফিকুল আমিন, চিফ রিস্ক অফিসার সুমন কুমার কুন্ডুসহ অন্যরা।
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- ৯০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- সাংবাদিক ফরিদা আখতার খানের মৃত্যুবার্ষিকী আজ
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬
- দেশের ১৭ অঞ্চলে বজ্রবৃষ্টি-দমকা হাওয়ার শঙ্কা
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- বিয়েটা আর করতে হলো না: পরীমণি
- উজানের ঢল আর ভারি বৃষ্টিতে বাড়ছে তিস্তার পানি
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, দূষণ শীর্ষে কাম্পালা
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল


