সাংবাদিকদের ঈদ বোনাসসহ বেতন ভাতা পরিশোধের আহ্বান
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৩ পিএম, ২২ জুন ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
পবিত্র ঈদুল আজহার আগে সাংবাদিকসহ সকল সংবাদ কর্মীদের বোনাসসহ বকেয়াসহ বেতন ভাতা পরিশোধ করার জন্য আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন- (ডিইউজে) নেতৃবৃন্দ।
আজ বিএফইউজে সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আখতার হোসেন যৌথ বিবৃতিতে আগামী ২৯ জুনের আগে সংবাদ কর্মীদের বোনাস ও বকেয়াসহ বেতন ভাতা পরিশোধ করার এই দাবি জানান।
বিবৃতিতে বিএফইউজে ও ডিইউজে আরো বলেন, প্রতি বছরই ঈদের আগে কিছু গণমাধ্যম মালিক সাংবাদিক ও সংবাদ কর্মীদের বোনাস ও বেতনভাতা প্রদানের ক্ষেত্রে নানা রকম অনিয়ম করে থাকে। গত পবিত্র ঈদুল ফিতরের সময়ও কিছু গণমাধ্যম মালিক সংবাদ কর্মীদের বোনাস ও বেতনভাতা প্রদান করেনি বলে অভিযোগ ওঠে।
মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষে সাংবাদিকদের ন্যায্য অধিকার বোনাস প্রদান করার পদক্ষেপ নেয়ার জন্য নেতৃবৃন্দ সংশ্লিষ্ট সকল গণমাধ্যম মালিকদের প্রতি আহ্বান জানান। অন্যথায় যেসব গণমাধ্যম মালিক ঈদ বোনাসসহ বকেয়া বেতন ভাতা পরিশোধে ব্যর্থ হবে তারা যাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সুযোগ-সুবিধা না পায় সেজন্য কালো তালিকাভুক্ত করার সুপারিশ করা করা হবে বলে নেতৃবৃন্দ বিবৃতিতে উল্লেখ করেন।
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬



