সাংবাদিকদের কর্মজীবন সহজ করতে পাঁচটি সার্চ টুল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৩৭ পিএম, ১৫ নভেম্বর ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
সংবাদ বা গবেষণার তথ্য-উপাত্ত খুঁজে বের করতে প্রতিনিয়ত সাংবাদিকদের কতই না ঝক্কি-ঝামেলা পোহাতে হয়। তবে পাঁচটি অনলাইন সার্চ টুল এই কাজ অনেক বেশি সহজ করে তুলতে পারে। জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে টুলগুলো একটি সংকলন তৈরি করেছেন ইন্টারনেট সার্চ বিশেষজ্ঞ ও লেখক তারা ক্যালিশেইন। একইসঙ্গে তিনি টুলগুলোর কর্মপদ্ধতিও ব্যাখ্যা করেছেন। নিচে সার্চ টুলগুলো তুলে ধরা হলো-
১. গসিপ মেশিন
কোনো সুনির্দিষ্ট প্রেক্ষাপট নিয়ে গবেষণা করতে চাইলে ‘গসিপ মেশিনের’ (https://searchgizmos.com/gossip-machine) সহযোগিতা নিতে পারেন। একটি উইকিপিডিয়া পেজ গত পাঁচ বছরে কত বার দেখা হয়েছে, সেই হিসেবের ভিত্তিতে যে কোনো বিষয় নিয়ে সবচেয়ে বেশি ‘খবর প্রকাশের দিন’ তুলে ধরে গসিপ মেশিন। এই কাজটি করতে গিয়ে এই টুল দৈনিক পেজভিউয়ের গড় করে আর তারপর (আপনার ব্যবহৃত সেটিংসের ওপর নির্ভর করে) সেই গড়ের ১৫০ শতাংশ ও ১৯০ শতাংশের মধ্যে থাকা ট্রাফিকের তারিখগুলো তুলে ধরে। তারপর এটি আপনার কাঙ্ক্ষিত বিষয় নিয়ে সেই তারিখগুলোর জন্য ‘প্রি-ফিলড’ গুগল নিউজ ও গুগল ওয়েব সার্চ লিঙ্ক তৈরি করে, যেন আপনি সেই লিংকে ক্লিক করে সরাসরি গুগল সার্চে চলে যেতে পারেন। দৈনিক সাত হাজারের বেশি পেজভিউ আছে, এমন পেজে এই টুল সবচেয়ে ভালো কাজ করে। এমনকি পেজভিউয়ের সংখ্যা কম হলেও উল্লেখযোগ্য সংবাদের তারিখ অনুসন্ধানে টুলটি দুর্দান্ত।
২. কার্লস নেম নেট
বিভিন্ন বিষয় সার্চে টাইপিংয়ের জন্য সময় বাঁচাতে ব্যবহার করতে পারেন “কার্লস নেম নেট” (https://searchgizmos.com/generate-and-search-for-name-variants-with-carls-name-net)। “রিয়েলি সিম্পল সিন্ডিকেশন (আরএসএস) ইন্টারনেটের সবচেয়ে উপেক্ষিত প্রযুক্তি।” — তারা ক্যালিশেইন কার্লস নেম নেট আপনার কাছ থেকে প্রথমে একটি নাম ও কিছু সংশ্লিষ্ট কীওয়ার্ড নেবে। তার ভিত্তিতে এটি সেই নামের সম্ভাব্য বেশ কিছু সংস্করণ তুলে ধরে এবং প্রতিটি সংস্করণের জন্য গুগল, গুগল বুকস্, গুগল স্কলার, ও ইন্টারনেট আর্কাইভের সার্চের লিংক তৈরি করে।
গুগল সার্চে এটি দুধরনের সার্চ করে। এর মধ্যে একটি হলো প্রচলিত ধরনের নামের জন্য, অপরটি অপ্রচলিত নামের জন্য। আপনি যদি নামের মধ্যবর্তী অংশটি উল্লেখ না করেন, তাহলে প্রতিটি রিসোর্সের জন্য কেবল একটি নাম সার্চের সেট পাবেন। ইন্টারনেট আর্কাইভে প্রতিটি নামের জন্য আলাদা সার্চ ইউআরএল থাকে। এটি অপ্রচলিত উৎস থেকে বেশ কিছু ফলাফল, দ্রুত পাওয়ার একটি উপায়।
৩. কেবারফেগ আরএসএস জেনারেটর
কীওয়ার্ড আরএসএস এলার্ট তৈরি করতে ব্যবহার করতে পারেন কেবারফেগ আরএসএস জেনারেটর (https://searchgizmos.com/kebberfegg)। এই টুলটি বিং, গুগল নিউজ, রেডিট ও ওয়ার্ডপ্রেসসহ প্রায় ১২টি রিসোর্সের জন্য কীওয়ার্ড-ভিত্তিক আরএসএস ফিড তৈরি করে।
৪. সুপার এডু সার্চ
বৈশিষ্ট্যের ভিত্তিতে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর পেজ খুঁজে বের করতে ব্যবহার করতে পারেন সুপার এডু সার্চ (https://searchgizmos.com/super-edu-search)। এটি যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগ থেকে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য নেয় এবং এটিকে গুগল সার্চ ফিল্টার হিসেবে কাজে লাগায়। আপনি কি কখনও ভারতীয় সব পাবলিক বিশ্ববিদ্যালয় বা কালো তালিকাভুক্ত সব কলেজ ও বিশ্ববিদ্যালয় অথবা টেক্সাসের ব্যাপ্টিস্ট প্রতিষ্ঠানের ওয়েব ক্ষেত্রে সার্চের চেষ্টা করেছেন? এখন আপনি চাইলেই তা করতে পারেন।
৫. কংগ্রেশনাল সোশ্যাল মিডিয়া এক্সপ্লোরার
মার্কিন কংগ্রেস সদস্যরা কথা বলার জন্য বেশ কিছু সামাজিক মাধ্যম ব্যবহার করেন। তবে একসঙ্গে সবগুলো প্লাটফর্মে সার্চ করা কঠিন। সামাজিক প্ল্যাটফর্মে মার্কিন রাজনীতিবিদদের কর্মকাণ্ড খুঁজে বের করতে ব্যবহার করতে পারেন কংগ্রেশনাল সোশ্যাল মিডিয়া এক্সপ্লোরার (https://searchgizmos.com/congressional-social-media-explorer)। এই টুলটি প্রত্যেক কংগ্রেস সদস্যের সামাজিক মাধ্যম ক্ষেত্রের জন্য সুনির্দিষ্ট গুগল কোয়েরি তৈরি করতে পারে। এটি যেসব গুগল কোয়েরি তৈরি করে, তা বিশেষ করে, ফেসবুক ও টুইটার পোস্ট এবং সেই সঙ্গে কংগ্রেসের প্রতিটি সদস্যের ছবি ও ভিডিও খোঁজ করবে।
- ‘সংস্কার পরিষদ’ নামে কোনো কিছুর অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
- ইরাকে বিমান বিধ্বস্ত: দুই নারীসহ নিহত ৬ মার্কিন সেনার নাম প্রকাশ
- কক্সবাজার সৈকতে ভেসে এলো মৃত বিশাল ডলফিন
- ঢাকার বাতাসের মান উন্নতির দিকে, দূষণের শীর্ষে কাঠমান্ডু
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যা বলল আবহাওয়া অধিদপ্তর
- ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু
- অমর একুশে বইমেলার শেষ দিন আজ
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: আজ বিক্রি হচ্ছে ২৫ মার্চের টিকিট
- ঢাকার বাতাসে স্বস্তি, দূষণের শীর্ষে কায়রো
- আজও মধ্যপ্রাচ্যের ২৪ ফ্লাইট বাতিল, বিপাবে যাত্রীরা
- মশক নিয়ন্ত্রণে ডিএনসিসির বিশেষ অভিযান শুরু আজ
- ট্রাম্পের ধর্মীয় কমিশন থেকে একমাত্র মুসলিম নারীর পদত্যাগ
- টানা পাঁচদিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
- বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা, আকাশে ধোঁয়ার কুণ্ডলী
- দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
- ঢাকার বাতাসে স্বস্তি, দূষণের শীর্ষে কায়রো
- মশক নিয়ন্ত্রণে ডিএনসিসির বিশেষ অভিযান শুরু আজ
- রাজধানীতে হঠাৎ শিলা বৃষ্টি, ৩ জনের মৃত্যু
- বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা, আকাশে ধোঁয়ার কুণ্ডলী
- ঈদে ফিরতি ট্রেনযাত্রার দ্বিতীয় দিনের টিকিট বিক্রি শুরু
- ট্রাম্পের ধর্মীয় কমিশন থেকে একমাত্র মুসলিম নারীর পদত্যাগ
- আজও মধ্যপ্রাচ্যের ২৪ ফ্লাইট বাতিল, বিপাবে যাত্রীরা
- ঢাকার বাতাসের মান উন্নতির দিকে, দূষণের শীর্ষে কাঠমান্ডু
- টানা পাঁচদিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- ইরাকে বিমান বিধ্বস্ত: দুই নারীসহ নিহত ৬ মার্কিন সেনার নাম প্রকাশ
- ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: আজ বিক্রি হচ্ছে ২৫ মার্চের টিকিট
- কক্সবাজার সৈকতে ভেসে এলো মৃত বিশাল ডলফিন
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যা বলল আবহাওয়া অধিদপ্তর




