সাংবাদিক নাদিম হত্যার সুষ্ঠু বিচারের দাবি বিএফইউজের
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৩২ পিএম, ১৭ জুন ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
সাংবাদিক গোলাম রাব্বানী হত্যার প্রতিবাদ ও সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)।
শনিবার (১৭ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত বিক্ষোভ সমাবেশে সংগঠনের নেতারা এ দাবি জানান।
বিএফইউজের সভাপতি ওমর ফারুক বলেন, সাংবাদিক নাদিম হত্যাকাণ্ড একটি পরিকল্পিত বিষয়। হত্যাকাণ্ডের সঙ্গে শুধু চেয়ারম্যানই নন, আরও অনেকেই জড়িত। তাদের খুঁজে বের করতে হবে।
তিনি বলেন, বর্তমান মিডিয়া হাউজগুলো ন্যায্য বেতন দেয় না। ইতোমধ্যেই নাদিমের পরিবার অসহায় অবস্থায় রয়েছে। যদিও প্রধানমন্ত্রী সহায়তার আশ্বাস দিয়েছেন। কিন্তু আমরা চাই এ আন্দোলন চলমান থাকুক।
সাধারণ সম্পাদক দীপ আজাদ বলেছেন, দেশজুড়ে যারা প্রকৃত সাংবাদিকতা করছেন, আমরা তাদের শত্রুদের তালিকা প্রকাশ করতে চাই। আমরা আমাদের অনেক সহকর্মীকে হারিয়েছি। কোনো সাংবাদিক হত্যার পরিপূর্ণ বিচার হয়নি। এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীও কোনো উদ্যোগ নেননি। তার প্রতি আমাদের যে প্রত্যাশা ছিল, তা ব্যর্থ হয়েছে।
ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল বলেন, গত ৪০ বছর ধরে সাংবাদিক হত্যার আন্দোলন করে আমরা অগ্রসর হতে পারিনি। দেশটা আংশিক স্বাধীন দেশ। কারণ এ দেশে সবার বিচার হলেও সাংবাদিক হত্যার বিচার হয় না। ৭১ টিভি এবং বাংলানিউজ কর্তৃপক্ষের উচিত এখন নাদিমের অসহায় পরিবারের পাশে দাঁড়ানো।
তিনি বলেন, তথ্য মন্ত্রণালয় গত ৪৮ ঘণ্টাতেও নাদিম হত্যার কোনো বিবৃতি দেয়নি। তথ্যমন্ত্রীকে বলতে চাই, আমলাতান্ত্রিক জটিলতা এড়িয়ে নাদিমের পরিবারের প্রতি সহায়তা নিশ্চিত করুন।
বুলবুল বলেন, ইতোমধ্যে সেই ইউপি চেয়ারম্যানকে বহিষ্কার করা হলেও আমরা চাই তাকে আওয়ামী লীগ থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হোক। তাতে আওয়ামী লীগের কোনো ক্ষতি হবে না। তবে খুনিদের গ্রেপ্তার করাই একমাত্র সমাধান নয়। সঠিক শাস্তি নিশ্চিত করাটাই মূল লক্ষ্য।
সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাংবাদিক নেতা কুদ্দুস আফ্রাদ, ডিইউজের সাবেক দপ্তর সম্পাদক জান্নাতুল ফেরদৌস, ডিইউজের যুগ্ম-সম্পাদক আলম খায়রুল, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য দুলাল খান, ডিইউজের সহ-সভাপতি মানিক লাল ঘোষ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিব, ঢাকা সাবএডিটর কাউন্সিলের সভাপতি মামুন ফরায়েজী প্রমুখ।
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬



