ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ১২:৫৬:৩৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

সাংবাদিক মহসিন চৌধুরীর মেয়ে সামিহা আর নেই

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৭ পিএম, ২১ জুন ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

বৈশাখী টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ও চট্টগ্রাম ব্যুরো প্রধান, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মহসিন চৌধুরীর বড় মেয়ে সামিহা রুদবা চৌধুরী (১৯) মারা গেছেন (ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। 
 
রুদবা সম্প্রতি জ্বরে আক্রান্ত হন। মঙ্গলবার (২১ জুন) ভোর ৫টায় চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়। 

সামিহার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম।  

সামিহা রুদবা চৌধুরী এ বছর হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ (ইংলিশ মিডিয়াম) থেকে এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি বাংলাদেশ এলিমেন্টারি স্কুল থেকে এসএসসি পাস করেন। জেএসসি ও এসএসসি পরীক্ষাতে তিনি জিপিএ গোল্ডেন ৫ অর্জন করেন। 

জোহরের নামাজের পর চট্টগ্রাম নগরীর খলিফাপট্টি বায়তুন নুর জামে মসজিদে রুদবার প্রথম জানাজা এবং আছরের নামাজের পর পটিয়া উপজেলার এয়াকুদণ্ডীর নেয়াজি মুন্সী জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।

রুদবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিইউজে সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম। একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তারা।