সাংবাদিক রোজিনা ইসলামের ব্যাংক হিসাব তলব
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৭ পিএম, ১১ আগস্ট ২০২১ বুধবার
সাংবাদিক রোজিনা ইসলাম। ফাইল ছবি।
দৈনিক প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামের ব্যাংক হিসাব তলব করেছে কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ বুধবার বিএফআইইউ থেকে সব ব্যাংকগুলোতে পাঠানো চিঠিতে হিসাব তলব করা হয়।
রোজিনার নামে কোনো ব্যাংকে হিসাব থাকলে অ্যাকাউন্ট খোলার ফরম, কবে খোলা হয়েছে, জমা, উত্তোলনসহ লেনদেন বিবরণী, অ্যাকাউন্টের স্থিতিসহ যাবতীয় তথ্য পাঠাতে বলা হয়েছে চিঠিতে।
জাতীয় পরিচয়পত্র অনুযায়ী এ চিঠিতে রোজিনা ইসলামের নাম রোজিনা আক্তার লেখা আছে। তার বাবার নাম মৃত মুসলিম মিয়া এবং মায়ের নাম মোছা. তাসলিমা বেগম। ঠিকানা লেখা আছে বরিশালের বানারীপাড়ার কুন্দীহার গ্রাম।
গত ১৭ মে রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রায় ৬ ঘণ্টা আটকে রেখে হেনস্তা ও নির্যাতনের পর ওইদিন রাতে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের মামলায় গ্রেফতার দেখিয়ে ১৮ মে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পুলিশ তার পাঁচ দিন রিমান্ড চাইলেও আদালত তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
রোজিনা ইসলামের মুক্তি দাবিতে দেশজুড়ে সাংবাদিকরা প্রতিবাদ ও আন্দোলন করেন। ২৩ মে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন।
রোজিনা ইসলাম ছাড়াও চিত্রনায়িকা পরীমণি, প্রযোজক নজরুল ইসলাম রাজ, ফারিয়া মাহবুব পিয়াসা, মরিয়ম আক্তার মৌ ও হেলেনা জাহাঙ্গীরসহ আরও সাতজনের ব্যাংক হিসাব তলব করেছে বিএফআইইউ।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




